বর্তমানে দেশে জঙ্গিবাদের তেমন কোন উত্থান নেই বলে জানিয়েছেন এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক রেজাউল করিম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বারিধারার এন্টি টেররিজম ইউনিটের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, বর্তমানে উগ্রবাদের তেমন উত্থান না থাকলেও যেনো কোনো সময় হতে পরে। তাই অতীত ভুলে আগামীতে যেন দেশে জঙ্গিবাদের উত্থান না ঘটে সেই লক্ষ্যে কাজ করছেন তারা।
তিনি বলেন, যারা জঙ্গীবাদের উত্থান ঘটিয়ে দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা নিরীহ মানুষকে টার্গেট করে মোটিভেট করে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, উগ্রবাদীদের তথ্য যেন সাধারণ মানুষের আমাদের জানাতে পারে তাই ‘ইনফো এটিউ’ নামের একটি অ্যাপস চালু করা হয়েছে। মানুষ চাইলেই এখানে তথ্য দিতে পারবে।
তথ্যদাতার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে। কেউ জঙ্গিবাদের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার দেন এই কর্মকর্তা।
চার মাসের জন্য খুলছে সেন্টমার্টিন