‘শাপলা’ প্রতীক না দেওয়ার ব্যাখ্যা দেবে না ইসি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য চেয়েছিলো, তাদের দেওয়া হয়নি। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চেয়েছে, কাউকেই দেওয়া হয়নি, উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শাপলা নিয়ে এনসিপির হুঁশিয়ারির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এটা কমিশনের সিদ্ধান্ত। ইসি কারও কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়।

কী কারণে শাপলা প্রতীক দেন নাই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন ব্যাখ্যা করবো না জাতীয় প্রতীক...। কমিশন ডিসিশন নানাবিধ বিবেচনায় নিতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশনের কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে মুশকিল আছে। আমরা কমিশনের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। এখন ওনারা চিঠি দিতে পারেন। চিঠি দেওয়ার মধ্য আমি কোনো ভুল দেখি না।

এদিকে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলতি মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেয়ার কথা নির্বাচন কমিশনের।

এ ব্যাপারে সিইসি বলেন, চলতি মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেয়ার কথা থাকলেও অনেক দলের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় নিবন্ধন দিতে দেরি হচ্ছে। তথ্য বিশ্লেষণে ব্যস্ত ইসি।

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই উল্লেখ করে সিইসি আরও বলেন, লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য নিশ্চিত করা হবে। এর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। 

আরবিএস
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ও সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারণ...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর