একাত্তরের চেতনায় আদর্শ ও নৈতিক দেশ গঠনে কাজ করতে হবে: বুলু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে আমাদের দেশ স্বাধীন হতো না। স্বাধীনতার এই চেতনাকে লালন করে আমাদের আগামীতে এগিয়ে যেতে হবে। আমরা চাই, আগামীতে আদর্শ ও নৈতিকতা সম্পন্ন সমাজে ভালো নেতৃত্ব তৈরি হোক।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর বেগমগঞ্জের জমিদার হাট বেগম নুরুন্নাহার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি  ড. মোহাম্মদ আবু ইউসুফকে  সংবর্ধনা ও অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, রাজনীতি একটি জনসেবা। কিন্তু গেলো ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরা এ জনসেবাটিকে ব্যবসা ও দুনীতির কারখানা বানিয়ে ফেলেছে। তাই স্বাধীনতার চেতনাকে লালন করে আগামী দিনে আলোকিত মানুষদের নিয়ে একটি নৈতিকতা সম্পন্ন সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে যাবো ।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অ্যাড. মোহাম্মদ শওকত উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সদস্য ড. মো. মোস্তাফা, বরকত উল্লাহ বুলুর স্ত্রী ও জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসসহ অনেকে উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর