থালাপতি বিজয়ের সমাবেশে নিহত ৪০, ছয়জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ এএম

ভারতের তামিলনাড়ুতে রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ৪০ জনের প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের দুই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। 

মামলায় টিভিকের সাধারণ সম্পাদক ও বিজয়ের ঘনিষ্ঠ মিত্র এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সি টি নির্মল কুমার, পশ্চিম কারুরের জেলা সম্পাদক মথিয়াজাগানসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে মানুষের জীবনঝুঁকির মুখে ফেলতে পারে এমন উদাসীন কাজ ও সরকারি কর্মকর্তাদের আদেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে তামিলনাড়ু পাবলিক প্রপার্টি আইনেও অভিযোগ আনা হয়েছে। তবে টিভিকের একজন আইনজীবী জানান, সমাবেশে দলটি পুলিশের সব নির্দেশনা মেনে চলেছে। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ৫১ বছর বয়সী এই অভিনেতা ও রাজনীতিবিদ মৃত ও আহত ব্যক্তিদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি এ ঘটনায় মৃত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে দলের পক্ষ থেকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আহত প্রায় ১০০ জনের প্রত্যেককে দুই লাখ রুপি করে দেয়ার আশ্বাস দেন তিনি।

অন্যদিকে এ ঘটনার পর বিজয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকেই নিরাপত্তা বাড়ানো হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের সমাবেশে বিপুল লোকসমাগম হলে একপর্যায়ে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে পদদলিত হয়ে ১৬ নারী, ছয় শিশুসহ ৪০ জন মারা যান। আহত হন প্রায় শতাধিক। 

আরবিএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর