নারীর গৃহস্থালির ‘অবৈতনিক’ কাজকেও জিডিপি হিসেবে অন্তর্ভুক্তির দাবি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম

নারীরা গৃহস্থালিতে যে কাজ করেন তা জিডিপির ১৬ দশমিক ১৪ শতাংশ। টাকার হিসেবে যা প্রায় সাত লাখ কোটি টাকা। এ অবস্থায় নারীর গৃহস্থালির ‘অবৈতনিক’ কাজকেও জিডিপি (গ্রস ডমেস্টিক প্রোডাক্ট) হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে ‘গৃহকর্মের স্বীকৃতি: পথ লিঙ্গ সমতা অর্জনের প্রথম পদক্ষেপ’ -শীর্ষক এক সংলাপে এ তথ্য উপস্থাপন করা হয়।

সংলাপে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, কর্মক্ষেত্রে ব্যবস্থাপনার দিক দিয়ে পুরুষদের চেয়ে নারীরা বেশি সক্ষম। তিনি বলেন, মেয়েরা শুধু ঘরের কাজই করে না উৎপাদনও করে। তাই নারীরা যাতে তার কর্মক্ষেত্রে তার সন্তান রাখতে পারেন তার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, নতুন প্রজন্মের নারীদের প্রতি সম্মান বাড়ানো উচিত। জরিপ অনুযায়ী ৬০ শতাংশ নারী গণপরিবহনে হেনস্তার স্বীকার হন যা দুশ্চিন্তার।

তিনি আরো বলেন, নারীর গৃহস্থালি কর্মের কারণেই মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।

একাত্তর/আরএ
চলতি অর্থবছরে দেশে ৪ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে।  সবশেষ অর্থনৈতিক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 
ষাট ঊর্ধ্ব আফসানা সংসার চালান ফুল বিক্রি করে। প্রতিবন্ধী মেয়েসহ চার সদস্যের পরিবারে নিত্য টানাপড়েন থাকলেও নেই কোনো ব্যক্তিগত ঋণ। তবুও সরকারের নেওয়া ঋণের বোঝা তার ওপরও—মাথাপিছু এক লাখ ২৬ হাজার টাকা।
দেশের মানুষের গড় মাথাপিছু আয় যখন ২ হাজার ৮২০ ডলার তখন ঢাকায় বসবাসরত মানুষের মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার।
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি গ্রোথ ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। সংস্থাটি বলছে, নির্বাচনের মাধ্যমে কেটে যাবে অনিশ্চয়তা। আস্থা বাড়ার মাধ্যমে বাড়বে বিনিয়োগ ও...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর