মোট জিডিপির ৪৬ শতাংশ ঢাকার অবদান: জরিপ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পিএম

দেশের মানুষের গড় মাথাপিছু আয় যখন ২ হাজার ৮২০ ডলার তখন ঢাকায় বসবাসরত মানুষের মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার।

এতথ্য জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) ইকোনমিক পজিশন জরিপ -ইপিআই’র।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডিসিসিআই জানায়, মোট জিডিপির ৪৬ শতাংশ ঢাকার অবদান। কর্মসংস্থানে ৪০ শতাংশও এখানেই।

ডিসিসিআই’র জরিপ বলছে, দেশে শহুরে জনসংখ্যার ৩২ শতাংশ এবং মোট জনসংখ্যার ১১ দশমিক ২ শতাংশ ঢাকায় বসবাস করে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে, মোট রপ্তানির ৪০ শতাংশ ঢাকা থেকে হয় বলে জানায় ডিসিসিআই।

ব্যবসায়ী সংগঠনটির জরিপ আরো বলছে, ৩৬৫ প্রতিষ্ঠান মোট উৎপাদন খাতের ৫৫ দশমিক ৮ শতাংশ নিয়ন্ত্রণ করছে। সেবাখাতে যেটি ২৮৯টি প্রতিষ্ঠানের দখলে। আবার তৈরি পোশাকের ৫৮ দশমিক ৬ শতাংশ ২১৪টি প্রতিষ্ঠানের দখলে। এমন তথ্যও জানায় ডিসিসিআই।

একাত্তর/আরএ
চলতি অর্থবছরে দেশে ৪ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে।  সবশেষ অর্থনৈতিক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 
ষাট ঊর্ধ্ব আফসানা সংসার চালান ফুল বিক্রি করে। প্রতিবন্ধী মেয়েসহ চার সদস্যের পরিবারে নিত্য টানাপড়েন থাকলেও নেই কোনো ব্যক্তিগত ঋণ। তবুও সরকারের নেওয়া ঋণের বোঝা তার ওপরও—মাথাপিছু এক লাখ ২৬ হাজার টাকা।
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি গ্রোথ ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। সংস্থাটি বলছে, নির্বাচনের মাধ্যমে কেটে যাবে অনিশ্চয়তা। আস্থা বাড়ার মাধ্যমে বাড়বে বিনিয়োগ ও...
নারীরা গৃহস্থালিতে যে কাজ করেন তা জিডিপির ১৬ দশমিক ১৪ শতাংশ। টাকার হিসেবে যা প্রায় সাত লাখ কোটি টাকা। এ অবস্থায় নারীর গৃহস্থালির ‘অবৈতনিক’ কাজকেও জিডিপি (গ্রস ডমেস্টিক প্রোডাক্ট) হিসেবে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর