দেশে ৩০ লাখ কর্মক্ষম বেকারের মধ্যে ২৪ লাখই নারী: বিশ্বব্যাংক

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পিএম

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি গ্রোথ ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। সংস্থাটি বলছে, নির্বাচনের মাধ্যমে কেটে যাবে অনিশ্চয়তা। আস্থা বাড়ার মাধ্যমে বাড়বে বিনিয়োগ ও জিডিপি প্রবৃদ্ধি।

ওয়ার্ল্ড ব্যাংক বলছে, বাংলাদেশে ৩০ লাখ কর্মক্ষম বেকারের মধ্যে ২৪ লাখই নারী।

ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্য পেম জানিয়েছেন, বাংলাদেশে গত অর্থবছরের জিডিপি গ্রোথ ছিলো ৪ দশমিক ২ শতাংশ।

তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক সময়ে দৃঢ়তা দেখিয়েছে। টেকসই প্রবৃদ্ধি ও ভালো কর্মসংস্থানের জন্য বাংলাদেশকে সাহসী সংস্কার ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে রাজস্ব আয় বাড়ানো, ব্যাংক খাতের দুর্বলতা দূর করা, জ্বালানি ভর্তুকি কমান, নগরায়ণ পরিকল্পনা ও বিনিয়োগ পরিবেশ উন্নত করার ক্ষেত্রে জোর দিতে হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ওয়ার্ল্ড ব্যাংকের ঢাকা অফিসে, ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটি রেমিট্যান্সের প্রবৃদ্ধি ও রিজার্ভ নিয়ে সন্তোষ প্রকাশ করে।

কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নাজমুস সাদাত খান জানান, প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ ৬.৫ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।

বাংলাদেশ নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে, ডলারের বাজারভিত্তিক বিনিময় হার গ্রহণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল হওয়া, চলতি হিসাবের ঘাটতি হওয়া এবং রপ্তানি বৃদ্ধি পাওয়ায় কথা।

পাশাপাশি কঠোর মুদ্রানীতি, প্রয়োজনীয় খাদ্য আমদানি শুল্ক কমানো এবং উৎপাদন বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি স্থিতিশীল হয়েছে জানিয়ে কর জিপিডি অনুপাত কম হওয়া নিয়েও কথা বলেছে ওয়ার্ল্ড ব্যাংক।

একাত্তর/আরএ
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তির মতো কাঠামোর মাধ্যমে এ সুবিধা অব্যাহত...
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) নগদ প্রণোদনা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে এফডিআই আনতে সহায়তা করেন, তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর