আমরা ঐক্যবদ্ধ থেকে দেশ গড়বো: ড. কামাল

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেবো যে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের সব অন্যায়, অপরাধের বিরুদ্ধে সবসময় আপসহীনভাবে লড়াই করবো এবং সুষ্ঠু সমাজ এবং দেশ গড়ে তুলবো।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা-১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শারদীয় শুভেচ্ছো বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী  বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমাদের প্রতিষ্ঠা সভাপতি প্রতি বছরই এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতনী ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আসেন এবারও তিনি এসেছেন। তবে তিনি অসুস্থ হুইল চেয়ারে করে শুভেচ্ছা জানাতে এসেছেন।

তিনি বলেন, আমাদের গণফোরাম সব সময় সনাতনী ধর্মাবলম্বীদের পাশে আছেন থাকবে। গণফোরাম জাতীয় মন্দিরে এসে শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত।

এসময় আরো উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শ্রাবণ মোস্তফা, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দারসহ দলের অন্যান্য নেতারা।

একাত্তর/আরএ
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে উপস্থিত হয়ে দলটির প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন।
বিগত ফ্যাসিস্ট রেজিমে বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্তবুদ্ধির চর্চার পথ নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
গণফোরামের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।   
গণফোরাম সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী বলেছেন, ইউনূস সরকার আদিবাসীদের স্বীকৃতি মুছে দিতে ষড়যন্ত্রে পা দিয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর