গত বছরের তুলনায় শিশু নির্যাতন বেড়েছে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম

ভয়াবহ সামাজিক সঙ্কটে রূপ নিয়েছে শিশু নির্যাতন। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে স্থানীয় শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন সংস্থা লোকাল এডুকেশন অ্যান্ড ইকনোমিক ডেভেলভমেন্ট অর্গানাইজেশন (লিডো)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে শিশু নির্যাতনের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।

লিডোর ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের সদস্যরা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৩০৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেশি।

এ সময় বিভিন্ন সাম্প্রতিক ঘটনার উদাহরণ তুলে ধরে বলা হয়, বরিশালে সৎমায়ের হাতে ১০ বছরের শিশু নির্যাতন, কুমিল্লায় মাদ্রাসা শিক্ষকের যৌন নির্যাতন, গাইবান্ধায় গৃহপরিচারিকা নির্যাতনসহ আশুলিয়ায় ‘ক্রিম আপা’ ঘটনার মতো কয়েকটি ঘটনা ঘটেছে।

ইউনিসেফসহ বিভিন্ন গবেষণা প্রতিবেদনে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সুরক্ষামূলক পরিবেশেও শিশুরা নিরাপদ নয়। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরি করার জন্যও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে।

লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন বলেন, ‘শিশু নির্যাতন শুধু পারিবারিক বা সামাজিক সমস্যা নয়, এটি জাতীয় সঙ্কটে পরিণত হয়েছে। প্রতিটি শিশু আমাদের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা সময়ের দাবি।’

শিশু অধিকার রক্ষায় লিডোর মোট ৮টি সুপারিশ তুলে ধরা হয়, সেগুলো হলো –

  • শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ ও মানসিক সহায়তা নিশ্চিতকরণ।
  • পারিবারিক নির্যাতন প্রতিরোধে নিয়মিত পরিদর্শন ও অভিযোগ ব্যবস্থার কার্যকারিতা।
  • শিশুশ্রম বন্ধ ও বিকল্প সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।
  • শিশু নির্যাতনের মামলার দ্রুত তদন্ত ও বিচার।
  • অভিভাবক-শিক্ষক-নিয়োগকর্তাদের জন্য সচেতনতা ও প্রশিক্ষণ বৃদ্ধি।
  • সংবাদ প্রচারে শিশু পরিচয় গোপন রাখা ও ইতিবাচক প্রচারণা জোরদার করা।
  • সরকার ও এনজিওর সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন।
  • সাইবার বুলিংসহ অনলাইন অপরাধ প্রতিরোধে বিশেষ আইন ও শিশু-বান্ধব হেল্পলাইন চালু।
একাত্তর/আরএ
সোনাজয়ী ক্রীড়াবিদসহ একাধিক নারী খেলোয়াড়কে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে। সম্প্রতি একটি টেলিভিশনে এক প্রতিবেদন...
রাজধানীর মিরপুরে একটি বাসায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ১৮ বছর। বৃহস্পতিবার রাতে ওই গৃহকর্মীকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর...
নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে মোঃ আব্দুর রহমান খাঁ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি ৯৯৯-এ ফোন করে নিজেই ধর্ষণের কথা পুলিশকে অবহিত করেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) ভিকটিমের নানীর...
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর শিশুপুত্র শেখ রাসেল হত্যার প্রতিবাদ জানিয়ে শিশু হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় না দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী শিশু অধিকার...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর