মিরপুরে গৃহকর্মী ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৯:৩২ এএম

রাজধানীর মিরপুরে একটি বাসায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ১৮ বছর। 

বৃহস্পতিবার রাতে ওই গৃহকর্মীকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান।

ভিকটিমের বরাদ দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, মেয়েটি কল্যাণপুর এলাকার একটি বাসায় আড়াই থেকে তিন বছর গৃহকর্মী হিসেবে কাজ করতো। ওই বাসার গৃহকর্তার ছেলে আকাশ (৩৪) বিভিন্ন সময়ে ধর্ষণ করতো। সবশেষ গত ১৫ জুন রাত দুইটার দিকে ধর্ষণ করেন। নির্যাতন সহ্য করতে না পেরে, বাসা থেকে পালিয়ে আত্মগোপনে যায় মেয়েটি। পরে কারও মাধ্যমে আদালতে বিষয়টি নিয়ে অভিযোগ করেন।

আদালতের নির্দেশে মিরপুর থানায় মামলা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভিকটিমের সন্ধান পাওয়া যাচ্ছিল না। সে ভয়ে আবারও আত্মগোপন করে। বৃহস্পতিবার তাকে পাওয়া যায়। বুঝিয়ে ভয় কাটিয়ে হাসপাতালে এনে শারীরিক পরীক্ষার জন্য ভর্তি করা হয়।

অভিযুক্ত আকাশকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এসআই মাহমুদুল হাসান।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর