রাঙামাটিতে আলাদা নৌকাডুবিতে নিহত তিন, নিখোঁজ দুই

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম

রাঙ্গামাটি জেলায় আলাদা স্থানে নৌকাডুবির ঘটনায় অন্তত তিনজন নিহত রয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন দুইজন।   

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জেলার লংগদু ও নানিয়ারচর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, রাতে বাতাস ও ঝড়ের কবলে পড়ে লংগদুতে কাপ্তাই লেকে আকস্মিক ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ হন। পরে সিরিনা বেগমকে জীবিত উদ্ধার করা হলেও সালমা বেগম, শিশু রানা ও মাসুমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তারা সবাই লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা। 

ঘটনার আগে আছির উদ্দীন তার ও তার ছোট ভাইয়ের স্ত্রী-সন্তানকে নিয়ে বেড়াতে যান গুলশাখালীতে, সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। 

লংগদু উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে, তারা নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার কাজে সহযোগিতা করেন লংগদু জোনের সদস্যরা।

এদিকে জেলার নানিয়ারচর উপজেলায় নৌকাডুবির ঘটনায় দুই কলেজ পড়ুয়া ছাত্র নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে প্রবল বাতাসে কাপ্তাই লেকের শাখা চেঙ্গী নদীতে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় শনখোলাপাড়া থেকে ছয়জন পাহাড়ি কলেজ ছাত্র শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান উপভোগ করতে নানিয়ারচর বাজারের জগন্নাথ মন্দিরে আসেন। পূজা শেষে রাতে তারা নৌকাযোগে শনখোলাপাড়া ফেরার পথে মহাজনপাড়া এলাকায় তীব্র বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এসময় চারজন ছাত্র সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দু’জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজরা হলেন- ডেলিজেন চাকমা (১৮) ও জিগেশ দেওয়ান (১৮)। 

নানিয়ারচর থানার ওসি নাজির আলম জানায়, ঘটনা শোনার পর পরই ঘটনাস্থলে যাই এবং পুলিশি কার্যক্রম অব্যাহত আছে।

সাবেক্ষং ইউনিয়নের চেয়ারম্যান সুপম চাকমা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে পরিবার ও স্থানীয় লোকজন নিখোঁজ ছাত্রদের উদ্ধারে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন জানান, লংগদুতে নৌকাডুবিতে নিখোঁজদের উদ্ধার কাজ শেষে ডুবুরি দল নানিয়ারচরে নিখোঁজদের উদ্ধারে রওনা হয়েছে। 

আরবিএস
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
তীব্র খরা আর অনাবৃষ্টিতে দ্রুত শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদের পানি। ফলে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র ‘কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে’ চরম বিপর্যয় দেখা দিয়েছে।...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর