আমরা টাকা লুট করিনি, সেফ এক্সিট দরকার নেই: ধর্ম উপদেষ্টা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পিএম

অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আমরা টাকা লুট করিনি, পালানোর দরকার নেই। সেফ এক্সিট দরকার নেই।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, যথাসময়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। 

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের কার্যক্রম আগাচ্ছে না সরকার। তিনি জানান, স্কুলে ধর্মীয় শিক্ষকের সংখ্যা নিয়োগে তিনি সরকারকে পরামর্শ দিয়েছেন।  

আরেক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, ৯৯০ হজ এজেন্সির প্রায় ৩৮ কোটি টাকা হজ ওমরাহ খাতে অব্যবহৃত ছিলো যা ফেরত বুঝিয়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৬০ হাজার জন হজে যেতে নিবন্ধন করেছেন বলেও জানান তিনি।  

আরবিএস
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর