পুতিনের সঙ্গে ‘অর্থহীন’ বৈঠক চান না ট্রাম্প

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১১:৫০ এএম

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে নির্ধারিত শীর্ষ বৈঠকের পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি বলেন, আমি কোনো অর্থহীন বৈঠক করতে চাই না।

এএফপির খবরে বলা হয়, রাশিয়ার যুদ্ধ বন্ধে ‘ফলপ্রসূ ফোনালাপ’ -এর পর মাত্র কয়েক দিন আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, দুই সপ্তাহের মধ্যে তিনি হাঙ্গেরির রাজধানীতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

তবে হোয়াইট হাউস মঙ্গলবার (২১ অক্টোবর) জানায়, বুদাপেস্টে বৈঠকের ঘোষণা সত্ত্বেও শিগগিরই ট্রাম্প-পুতিনের মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা নেই।

ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি সময় নষ্ট করতে চাই না। দেখি কী হয়।

এএফপির এক সাংবাদিক জানতে চাইলে ট্রাম্প বলেন, যুদ্ধক্ষেত্রে অনেক কিছু ঘটছে। আগামী দুই দিনের মধ্যে আমরা কী করছি, তা আপনাদের জানিয়ে দেব।

হোয়াইট হাউস জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের পূর্বনির্ধারিত বৈঠকও বাতিল করা হয়েছে। বুদাপেস্ট বৈঠকের ব্যবস্থার বিষয়ে তারা সোমবার ফোনে কথাও বলেছিলেন।

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগাতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু রুশ নেতার আচরণে বারবার হতাশ হয়েছেন তিনি।

অন্যদিকে, ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের অনিশ্চিত অবস্থানে দিশেহারা।

একাত্তর/আরএ
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর