অবশেষে ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প-জিনপিং বৈঠক

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:২১ পিএম

অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল কাঙ্ক্ষিত সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ট্রাম্প আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এশিয়ার আঞ্চলিক সম্মেলনের আয়োজনে এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প ও শি-এর দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের সাইডলাইনে, যা চলবে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর গিয়ংজুতে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি হতে যাচ্ছে দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক।

শি এবং ট্রাম্পের মধ্যে বৈঠকটি কয়েক সপ্তাহ ধরেই আলোচনার মধ্যে ছিল। কিন্তু বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই সাক্ষাৎ নিয়ে সন্দিহানও ছিলেন অনেকে। এর মধ্যেই ট্রাম্প হুমকি দিয়েছেন, চীন যদি তার বিরল খনিজ রফতানির ওপর কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তাহলে নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমাদের একটি বেশ দীর্ঘ বৈঠকের সময়সূচি রয়েছে। আমরা অনেক প্রশ্ন ও সংশয় দূর করতে পারব। আমি মনে করি, কিছু না কিছু সমাধান অবশ্যই হবে। এটি হবে একটি গুরুত্বপূর্ণ বৈঠক।

আর চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে সামনে রেখে বেইজিং আশাবাদী। আগের আলোচনাগুলো প্রমাণ করেছে যে পরস্পরের উদ্বেগের বিষয়গুলো সমাধান করা সম্ভব, যা দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও স্থিতিশীল ও টেকসই করবে।

এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
দুই দুটি বিশ্বযুদ্ধের নারকীয় তাণ্ডব থেকে অক্ষত বেঁচে ফিরেছিলো ফ্রান্সের ঐতিহাসিক এই ঐতিহ্যবাহী ভবনটি। কিন্তু জীবনযাত্রার চড়া ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়া সাম্প্রতিক ইতিহাসের অন্যতম...
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ অভিযানে অংশ নেওয়া এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের ভাইরাল ভিডিওটি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর