মাছ খাওয়ায় বিড়াল হত্যা, সেই নারী গ্রেপ্তার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম

বগুড়ার আদমদীঘিতে মাছ খেয়ে ফেলার জেরে একটি বিড়ালের গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত বুলবুলি বেগম (২৬) আদমদিঘী উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে গত বুধবার থানায় লিখিত অভিযোগ দেয়া— বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়ালটির গলা কেটে হত্যা পর ফেলে রাখার ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের শাস্তি দাবি করেন।

কয়েকদিন আগে এক মহিলা একটি বিড়ালকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে— এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে।

বগুড়ার আদমদিঘী উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামে বিড়ালের প্রতি এমন নির্মমতার প্রতিবাদে সরব হয় বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

বিএনপি সূত্রে জানা যায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় গঠিত— বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সুনির্দিষ্ট আইনি অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (৭ নভেম্বর) ওই বিড়াল হত্যাকারী মহিলাকে আটক করে পুলিশ।

হত্যাকারী ওই মহিলাকে আটকের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকেই অসংখ্য মানুষ অভিযুক্ত মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। যাতে করে প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতা প্রদর্শনকারীদের ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকতে বাধ্য করবে।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহবায়ক আদনান আজাদ জানান, আমরা প্রতিটি প্রাণের প্রতি করা নির্মমতার বিরুদ্ধে লড়ে চলেছি।

তিনি বলেন, বিড়ালকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হলে উনি বিষয়টি নিয়ে অত্যন্ত মর্মাহত হন এবং এমন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার নির্দেশনায়— আমরা থানায় অভিযোগ দায়ের করি, কারণ যে সুন্দর ও নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন, আমরা প্রাণীদের সংরক্ষণে সেই চেতনাই ধারণ করে কাজ করে চলেছি। শুধু এই বিড়াল হত্যাকারী নয়, আমাদের দাবি- দেশের প্রতিটি প্রাণী নির্যাতনের যেনো সুষ্ঠু বিচার হয়, আইনি প্রক্রিয়া যেন যথোপযুক্তভাবে পালন করা হয়। কারণ প্রাণীদের প্রতি এমন নির্মম আচরণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক অবক্ষয় এবং প্রকৃতিকেও এক ভয়াবহ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী এবং আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুমন ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’— এই চেতনা ধারণ করে দেশের সকল মানুষকে প্রাণ-প্রকৃতি রক্ষায় সচেষ্ট হবার মাধ্যমে আগামীর জন্য নিরাপদ এক পরিবেশ গড়ে তুলতে আহবান জানিয়েছেন। তিনি আশা করেন, প্রাণীর প্রতি নির্মম আচরণ করা অপরাধীদের আইনের আওতায় কঠোর শাস্তি প্রদান করা হবে।

দেশের প্রচলিত আইনে প্রাণীর প্রতি নির্দয় আচরণ বা এতে সহায়তার দায়ে দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান আছে।

এই আইনের তেমন একটা ব্যবহার দেখা যায় না। এমনকি এই আইনে দায়ের হওয়া মামলাও খুব একটা নেই। তবে আদমদীঘির এই নৃশংস ঘটনার অভিযোগে বুলবুলি বেগম গ্রেপ্তার হলেন।

একাত্তর/আরএ
বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর