গণঅভ্যুত্থানের অংশীদারদের সংসদে থাকা উচিত: নাহিদ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচনে গণঅভ্যুত্থানের অংশীদারদের সংসদে থাকা উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। 

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-শিক্ষকদের যে মেলবন্ধন তৈরি হয়েছে তা অটুট রাখতে চায় এনসিপি। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেই নির্বাচনের দিকে আগাতে চায় তরুণদের দল এনসিপি। নোট অব ডিসেন্ট ছাড়াই ড. মুহাম্মদ ইউনুসকে জুলাই সনদের আদেশ জারির কথাও বলেন তিনি। 

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাংলা একাডেমিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স ফোরাম’র  সভায় তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, দেশের বেকারত্ব সমস্যাকে দূর করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। অভ্যুত্থানের পরে সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে ব্যর্থ হয়েছে। 

দেশে ফ্যাসিবাদী কাঠামো এখনও রয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয়।

নাহিদ বলেন, নোট অফ ডিসেন্ট ছাড়াই ড. মুহাম্মদ ইউনূস আদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়ন করলে নির্বাচনের দিকে যাবে এনসিপি। 

গণঅভ্যুত্থানের সময় অর্থনৈতিক সঙ্কটের সবচেয়ে বড় ভুক্তভোগী তরুণেরা। সব রাজনৈতিক দল বেকারত্ব দূরের কথা বললেও কোনো প্রক্রিয়ায় তা হবে সেটা জানায় না। এক্ষেত্রে এনসিপি তাদের নির্বাচনী ইশতেহারে তা তুলে ধরবে, যোগ করেন নাহিদ। 

একাত্তর/এসি
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর