আওয়ামী লীগের যে কোনো নৈরাজ্যের জবাব দিতে প্রস্তুত আছি: শিবির সভাপতি

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:০২ পিএম

কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ১৩ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও ছাত্র-জনতাকে সাথে নিয়ে সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

বুধবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শিবির সভাপতি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদের জাঁতাকল থেকে অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ রক্ষার দায়িত্ব সবার। 

তিনি আরও বলেন, ছাত্রশিবির দেশের আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে যে কোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। আগামীকাল সারাদেশে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

প্রতিহিংসা, হীনম্মন্যতা ও পরস্পর কাদা ছোড়াছুড়ির রাজনীতি আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।  

এসময় জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে চাঁদাবাজি, দুর্নীতি, মামলা বাণিজ্য ও সব প্রকার সহিংস মনোভাব পরিহার করে, একটি যৌক্তিক রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে সব দলকে আহ্বান জানান জাহিদুল ইসলাম।

আরবিএস
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর