হামজার জোড়া গোলেও জয় হাতছাড়া বাংলাদেশের

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

হামজা চৌধুরীর অসাধারণ বাইসাইকেল কিকে রক্ষা পাওয়া বাংলাদেশ আবারও শেষ মুহূর্তে গোল হজম করে নেপালের সাথে ড্র নিয়ে মাঠ ছেড়েছে।

বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সফরকারী নেপালের সাথে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে পিছিয়ে ছিল। 

দ্বিতীয়ার্ধে হামজার দুই গোলে বাংলাদেশ যখন জয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে দিনেশের কর্নার থেকে অনন্তর ব্যাকহিলে মিতুল পরাস্ত হলে হতাশা নেমে আসে বাংলাদেশ শিবিরে। সেই সাথে বাংলাদেশের জয়ের সুবর্ণ সুযোগ আরো একবার হাতছাড়া হলো। 

প্রথমার্ধে অনেকটাই আগোছালো ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিজেদের মাঠে হলেও তেমন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি। ৩ মিনিটে প্রথম ও ২০ মিনিটে দ্বিতীয় কর্নার থেকেও কিছুই আদায় হয়নি বাংলাদেশের। 

২৬ মিনিটে ডি বক্সের ভেতর রাকিবের টাচে শেষ মুহূর্তে ফাহিম বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে বাংলাদেশের ভালো একটি সুযোগ নষ্ট হয়। 

২৯ মিনিটে ডি বক্সের উপর থেকে সুমিত শ্রেষ্ঠার কাটব্যাকে অভিজ্ঞ রোহিত চাদ নেপালকে এগিয়ে দেন (১-০)। রোহিত বেশ খানিকটা দুর থেকে শট নিলেও বাংলাদেশের ডিফেন্ডাররা আটকাতে পারেননি। পরের মিনিটে ফাহিমের শট নেপালের গোলরক্ষক কিরন কুমান লিম্বু আটকে দেন। 

৩৭ মিনিটে সাদউদ্দিনের ক্রস থেকে ফাহিমের শট ডিফেন্ডারের পায়ে লাগলে আবারও হতাশ হতে হয় বাংলাদেশকে। 

৪৩ মিনিটে বামদিক থেকে রাকিবের ক্রসে ফাহিমের দুর্বল হেড সহজেই নিজের গ্রিপে নেন প্রতিপক্ষ গোলরক্ষক। 

প্রথমার্ধে পিছিয়ে থাকা বাংলাদেশকে ম্যাচে ফেরান ইংলিশ ফুটবলার হামজা। ৪৬ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে ডানদিকে ফাহিমের ক্রসে নেপালের ডিফেন্ডারের হেডের বল চলে যায় জামালের পায়ে। বাংলাদেশের অধিনায়কের দারুণ এক এ্যাসিস্টে হামজা চৌধুরীর অসাধারণ বাইসাকেল কিকে বাংলাদেশ সমতা ফেরায় (১-১)। বিরতির পর বদলি বেঞ্চে থাকা শমিতকে নিয়ে মাঠে নামে বাংলাদেশ। 

ম্যাচে ফিরে উজ্জীবিত বাংলাদেশকে তিন মিনিট পর এগিয়ে দেন সেই হামজাই। ডি বক্সের ভেতর রাকিবকে ফাউল করে বাংলাদেশকে পেনাল্টি উপহার দেন প্রতিপক্ষ ডিফেন্ডার সুমন শ্রেষ্টা। স্পট কিক থেকে গোলরক্ষককে উল্টোদিকে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দিতে কোনো ভুল করেননি হামজা (২-১)। 
৬০ মিনিটে দুটি পরিবর্তন করে নেপাল। 

৬২ মিনিটে বদলি খেলোয়াড় দিনেশ হেনজানের শট পোস্টে লেগে ফেরত আসলে সমতায় ফেরা হয়নি নেপালের। ৭০ মিনিটে একসাথে তিনটি পরিবর্তন হয় বাংলাদেশ দলে। ফাহিম, জায়ান আহমেদ ও সোহেল রানা পরিবর্তে শাকিল আহাদ তপু, মো. হৃদয় ও শাহিরয়ার ইমন মাঠে নামেন। 

৮০ মিনিটে হামজার পরিবর্তে মাঠে অভিষেক হয় কিউবা মিচেলের। কিছুটা চোট পাওয়ায় হামজাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। অনেকটাই পরিবর্তিত দল নিয়ে বাংলাদেশ আর প্রতিরোধ গড়তে পারেনি। নেপালও এই সুযোগে একের পর এক আক্রমণ করে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত করে তুলে। সেই ধারাবাহিকতায় তারা সফলও হয়েছে। 

তিনটি পরিবর্তন করে আজকের ম্যাচে নেমেছিল বাংলাদেশ। সর্বশেষ ১৪ অক্টোবর হংকং ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনে আজকের দল সাজিয়েছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। একাদশ থেকে বাদ পড়েছেন শেখ মোরছালিন, শমিত সোম ও শাকিল আহাদ তপু। দলে ফিরেছেন সোহেল রানা জুনিয়র, জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা, সোহেল রানা (সিনিয়র), রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ।

আরবিএস
তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর