প্রার্থীরা আচরণবিধি পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে: সিইসি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

প্রার্থীরা আচরণবিধি পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করতে পারি এজন্য রাজনৈতিক দলগুলোসহ সবার সহযোগিতা জরুরি। প্রার্থী ও দলগুলো আচরণবিধি মেনে চললে নির্বাচন সুষ্ঠু করা অনেক সহজ হয়।

দলগুলোর সঙ্গে সংলাপ আরো আগেই শুরু করা দরকার ছিলো উল্লেখ করে সিইসি বলন, জাতীয় ঐকমত্য কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন।

ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাসহ সরকারি চাকরিজীবীদের ভোটাধিকার প্রয়োগ- সব ক্ষেত্রেই সময়সীমার মধ্যে সম্পন্ন করেছে, বলেন সিইসি।

একাত্তর/আরএ
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুন্দর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর