মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই বদল

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১২:০২ পিএম

মুশফিকুর রহিমের শততম টেস্টে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। 

আজ বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে শততম ম্যাচ খেলতে নেমেছেন মুশফিক। 

সিলেটে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতেছিলো বাংলাদেশ। ঐ টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে টাইগাররা। দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ। 

একটি পরিবর্তন হয়েছে আয়ারল্যান্ড একাদশে। ক্রেইগ ইয়ংয়ের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন গ্যাভিন হোয়ে। 

এখন পর্যন্ত টেস্টে দু’বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। দুই ম্যাচই জিতেছে টাইগাররা। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্র বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, চ্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, ম্যাথু হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার।

আরবিএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিজের একপ্রান্তে ভারতীয় বোলারদের অলআউট আক্রমণ, আর অন্যপ্রান্তে তরুণ ব্যাটার সোনাল দিনুশার অবিশ্বাস্য ও মহাকাব্যিক লড়াই। এই লড়াইয়ের ওপর ভর করেই ভারতকে শেষ দিনে জয়বঞ্চিত করে দ্বিতীয় টেস্টটি ড্র...
ডারউইনের ঐতিহাসিক জয়ের পর ম্যাকের টেস্টে অন্য এক বাংলাদেশকে দেখল ক্রিকেট বিশ্ব। অজি পেসার মিচেল স্টার্কের তোপ ও নাথান লায়নের ঘূর্ণিতে মাত্র দুই দিনেই শেষ হয়ে গেছে দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচটি।...
ম্যাকেতে বোলারদের সম্পূর্ণ দাপটে কাটলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন। পেসারদের জন্য লাল বলের অনবদ্য রোমাঞ্চকর পরিবেশ এবং ক্রমাগত মুভমেন্টের মুখে চরম ব্যাকফুটে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর