ওষুধশিল্পে কৌশলগত তাৎপর্যের ওপর জোর প্রণয় ভার্মার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘ফার্মাকানেক্ট’ নতুন ব্যবসায়িক সংযোগ তৈরি এবং ভবিষ্যতমুখী, উদ্ভাবন-চালিত কাঠামোতে ভারত-বাংলাদেশের সম্পৃক্ততা বাড়াতে সহায়তা করবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জ্যেষ্ঠ নেতাদের একত্রিত করে নেটওয়ার্কিং ও জ্ঞান-বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার ভারতীয় হাই কমিশন। এ অনুষ্ঠানেই এমন মন্তব্য করেন প্রণয় ভার্মা।

আগামী দিনে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫—বিশ্বের অন্যতম বৃহত্তম ফার্মা প্রদর্শনীতে—বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের ওষুধ শিল্পের মধ্যকার দীর্ঘদিনের সহযোগিতা ও পারস্পরিক সম্পৃক্ততা বিশেষভাবে তুলে ধরা হয়।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এসময় বলেন, বাংলাদেশের ওষুধশিল্পের উন্নয়নে ভারত একটি বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতে আরো শক্তিশালী হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের (বাপি) সভাপতি আব্দুল মুকতাদির দুই দেশের মধ্যে গবেষণা ও উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং ইনোভেশন–ভিত্তিক অংশীদারিত্ব আরো গভীর করার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে দুই দেশের ফার্মাসিউটিক্যাল খাত নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

অনুষ্ঠানে উভয় দেশের প্রতিনিধিরা ভবিষ্যৎ সহযোগিতা, বাজার সম্ভাবনা এবং উদীয়মান প্রযুক্তি নিয়ে মতবিনিময় করেন।

একাত্তর/আরএ
আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় সাধারণ পর্যটক (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালু হচ্ছে। শুরুতে ভারতের পাঁচটি ভিসা আবেদন সেন্টারে এই সুবিধা পাওয়া যাবে।
চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাইকমিশন।
বাংলাদেশের সঙ্গে ভারত সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী ও পারস্পরিক কল্যাণমূলক একটি সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয়...
ভারতের সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) ৭৫ বছর পূর্তি উদযাপন করেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর