হাসপাতালে ভর্তি খালেদা জিয়া, আগামী ১২ ঘণ্টা গুরুত্বপূর্ণ: চিকিৎসক

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১১:১৫ পিএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টা তার পরবর্তী পদক্ষেপের জন্য গুরুত্বপূর্ণ।

রোববার (২৩ নভেম্বর) রাতে তার চিকিৎসকরা একাত্তরকে এই তথ্য জানিয়েছেন।

মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন ধরা পড়েছে। তার ফুসফুস ও হার্টও আক্রান্ত হয়েছে। প্রয়োজনীয় কিছু পরীক্ষা শেষে আগামী ১২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। আপাতত কেবিনেই রাখা হয়েছে তাকে। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, আপাতত শঙ্কার কোনো কারণ নেই। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই তাকে এভারকেয়ারে নিয়ে আসা হয়েছে। তার চেষ্টে ইনফেকশনের কারণে সর্তকতামূলক তাকে হাসপাতালে ভর্তি রাখা হচ্ছে। ১২ ঘণ্টা পর্যবেক্ষনের পর তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ায় হবে। লন্ডন থেকে পুত্র ও পুত্রবধূ খালেদা জিয়ার সার্বক্ষনিক চিকিৎসার খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি।

এর আগে রোববার (২৩ নভেম্বর) রাত আটটায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে তিনি প্রবেশ করেন।

গত ১৫ অক্টোবর সর্বশেষ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসা বাসায় থেকেই চলছিলো। 

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর