পোস্টাল ব্যালটে ভোট দিতে ৫১ হাজার ৫৩৩ প্রবাসীর নিবন্ধন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত মোট ৫১ হাজার ৫৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

বাসসের খবরে বলা হয়েছে, নিবন্ধনকারীদের মধ্যে ৪৩ হাজার ৬৪৬ জন পুরুষ ভোটার এবং ৭ হাজার ৮৮৭ জন নারী ভোটার।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৩৩৫ জন, দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৮৮৯ জন, জাপানে ৬ হাজার ১৫৮ জন, কানাডায় ৫ হাজার ৮৬৫ জন, অস্ট্রেলিয়ায় ৪ হাজার ৭৫৫ জন,  দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ১৮৩ জন ও  চীনে ১ হাজার ৬৫১ জন ভোটার রয়েছেন।

এদিকে অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইসি।

এ বিষয়ে বুধবার রাতে নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর দিবাগত রাত ১২টা ০১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে।

এ বিষয় ইসি সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, গত ১৮ নভেম্বর অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করে প্রত্যেক অঞ্চলকে পাঁচ দিনের নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে নিবন্ধন করার ব্যবস্থা ছিল। তবে প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে এই সীমাবদ্ধতাকে তুলে নেয়া হয়েছে।

তিনি আরো  বলেন,  ২৭ নভেম্বর থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। পাঁচ দিনের যে সময়সীমা ছিল, সেটা আর প্রযোজ্য থাকবে না। এখন আর কারো জন্য কোনো বাধা নেই।

একাত্তর/আরএ
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর