শীত আসছে, বাড়ছে বায়ু দূষণ, রোধ করবে কে?

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

শীত আসলেই প্রতিবার বাড়ে বায়ু দূষণ। এবারও বাড়ছে। প্রায় দিনই বিশ্বে বায়ু দূষণের নতুন রেকর্ড করছে বাংলাদেশ। বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যাপক কর্মযজ্ঞ, পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে সম্ভব নয় বলেও জানাচ্ছে সংস্থাটি। বায়ু দূষণরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে রাষ্ট্রকে। স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ চিকিৎসকের।

রাজধানীজুড়ে এমনকি দেশের বিভিন্ন শহরের বায়ুর মান বাসযোগ্য নয়, একদিন নয়, দু’দিন নয়; বছরের পর বছর। এর মাঝেই আমাদের নিত্য বসবাস। ব্যক্তির কর্ম, জনগণের জন্য রাষ্ট্রের উন্নয়ন এসব বায়ু দূষণের নিয়ামক। নানা উদ্যোগেও কমছে না বায়ু দূষণ। 

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ নির্ণায়ক প্রতিষ্ঠান আইকিউএয়ার- অনুযায়ী দৈনিক বায়ুর মানের হিসাব বলছে নভেম্বর মাসজুড়েই বাড়তে থাকে বায়ু দূষণ। আগের বছরগুলোর মতো এবারও হচ্ছে। বায়ু দূষণের মধ্যেই জীবিকা নির্বাহ করতে হয় শ্রমজীবীদের। দূষণের মধ্যে চলে কর্মজীবীদের চলাফেরা।

যেহেতু দূষণের মধ্যেই নিতে হচ্ছে শ্বাস। তাই দীর্ঘমেয়াদে ঘটছে রোগব্যাধি ও অকাল মৃত্যুও। নাক কান গলা (ইএনটি) বিশেষজ্ঞ ড. আব্দুস সালাম বলছেন, শীত মৌসুমে বৃষ্টিপাত কম হয়, বায়ু থাকে শুষ্ক।ৱ আর নানা ধরনের উপাদান বাতাসে মিশে কমিয়ে দেয় বায়ুর মান।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যায়ন কেন্দ্রের (ক্যাপস) পরিচালক অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের(পবা) কার্যকরী সভাপতি ডা. লেলিন চৌধুরী বলেন, বায়ু দূষণ রোধে সরকারের নানা উদ্যোগ আছে, তবু কমছে না এই বায়ু দূষণ।

পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক বলেন, শীতকালে বায়ু দূষণ বাড়ে এটা জানে পরিবেশ অধিদপ্তর। জানা গেলো তাদের নানা উদ্যোগের কথাও। 
বাংলাদেশে বায়ুর মান কবে বাসযোগ্য হবে সেটা বলা মুশকিল। তবে বায়ু দূষণ নিয়ে জনসচেতনতা বাড়ানোর কথাও বলছেন সংশ্লিষ্টরা।

 

এআরএস
মধুর ‘মা’ ডাক শোনার জন্য একজন নারীকে কতোটা জীবনের ঝুঁকি নিতে হয়, তা পৃথিবীর সব মায়েরাই জানেন। কিন্তু বাংলাদেশের দুর্গম চরাঞ্চলগুলোতে এই ঝুঁকি যেন দ্বিগুণ। যমুনার উত্তাল ঢেউ আর বালুচরের দীর্ঘ পথ...
আগামী জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে বলে শংকা কীটতত্ত্ববিদদের। নভেম্বরেও এই রোগে শনাক্ত ও মৃত্যু উচ্চহারে হতে পারে বলেই জানান তারা। সেপ্টেম্বরি-অক্টোবর মাসে থেমে থেমে বৃষ্টি ও এডিস মশা...
এক সময়ের শহুরে রোগ হিসেবে পরিচিত ডেঙ্গু এখন পৌঁছে গেছে প্রত্যন্ত অঞ্চলে। বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্রায় ৮০ শতাংশই গ্রাম ও মফস্বল এলাকার।
চলমান বর্ষা মৌসুমের শুরু থেকেই বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। নবজাতক থেকে ১৫ বছরের শিশু ডেঙ্গু রোগী নিয়ে বেশি বিপাকে তারা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর