মামুন কিলিং মিশনে অংশ নেয়া তিনজনের পরিচয় শনাক্ত

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় একাধিক ব্যাকআপ টিম কাজ করেছে বলে ধারণা পুলিশের। আর মামুনের ঘনিষ্ট সূত্র থেকে, কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া দুইজন ছাড়াও আরেকজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ভাগ্নে রনি আগে সেনাবাহিনীতে চাকরি করতো বলে দাবি ওই সূত্রের। মামুনের পরিবারের দাবি, ভালো হতে চাওয়ার কারণেই ইমন বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছে মামুন। 

২০২৩ সালে মামুনের ওপর ইমন গ্রুপের হামলার সময় সন্ত্রাসীদের গুলিতে মারা যান নিরীহ ভুবন চন্দ্র। এখনও বিচার না পেয়ে গভীর হতাশা তার সহধর্মিনীর।

তবে সোমবার আদালতে হাজিরা দিতে গিয়ে আর শেষ রক্ষা হয়নি মামুনের। খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করা হয়, এবারো সিসি ফুটেজে ধরা পড়ে কিলিং মিশনে অংশ নেয়া ব্যক্তিরা। 

পুলিশ পরিচয় শনাক্ত করতে না পারলেও, মামুনের এক ঘনিষ্ঠ সুত্র বলছে, মাথায় ক্যাপ পড়ে মুখে মাক্স লাগানো যে ব্যাক্তিকে গুলি করতে দেখা যাচ্ছে তার নাম ‘ভাগ্নে’ রনি। 

একটি সরকারি বাহিনীতে চাকরি ছেড়ে যোগ দিয়েছেন আন্ডারওর্য়াল্ডে। আর, চেক সার্ট পড়া যাকে গুলি করতে দেখা যাচ্ছে তাকে সবাই ‘কুত্তা’ ফারুক হিসেবে চেনে। উত্তরা এলাকায় বসবাস তাদের। 

কিলিং মিশনে অংশ নেয়া আরেকজনকেও দেখা যায় সিসি ক্যামেরায়। গুলি ছোড়া দুইজন ব্যাক্তির ঠিক পেছনেই ছিলেন তিনি, আন্ডারওয়ার্ল্ডে তাকে সবাই ‘স্যুটার’ কামাল হিসেবেই চেনে। 

পুলিশ বলছে, ওই এলাকার আরো সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে। পরিবার বলছে, প্রতিদিন সঙ্গে লোক থাকলেও সোমবার একাই আদালতে হাজিরা দিতে যায় মামুন। এ ঘটনায় মামুন এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ইমন সরাসরি জড়িত বলেও দাবি তাদের।

পাঁচ আগষ্টের পর ধানমন্ডি এলাকায় সন্ত্রাসের একক রাজত্ব চালাচ্ছে ইমন। তার বাহিনীর হামলা থেকে কোনভাবে বেঁচে যাওয়া এক ব্যবসায়ীর সঙ্গেও কথা হয় টিম একাত্তরের। ইমনকে প্রধান আসামি করে সেও মামলা করেছিলো থানায়।

আন্ডারওয়াল্ডের অপরাধ কর্মকাণ্ড নিয়ে পুলিশের গাছাড়া ভাবের কারণে প্রকাশ্যে মামুন হত্যার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

 

একাত্তর/এসি
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
হত্যার দুই দিনেও স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যায় জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর