সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

দেশের বাউল শিল্পী ও সমর্থকরা তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সারাদেশ থেকে আসা বাউল সমর্থকরা কেন্দ্রীয় শহীদ মিনারে এ দাবিতে সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে বক্তারা বলেন, বাউল সম্প্রদায় সবসময় শান্তি ও সহনশীলতার পথ অনুসরণ করেছে এবং কখনো হিংসার পথ বেছে নেয়নি।

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, যে কোনো মাজার বা আখড়ায় হামলা হলে দেশে বাউল সংস্কৃতির অস্তিত্বই সংকটে পড়বে।

বাংলা লোকসঙ্গীত এবং লোক ও বাউল সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য নিরাপত্তা জোরদারের দাবিও জানান তারা। 

বক্তারা বলেন, বাউল সঙ্গীত ও লোকজ সংস্কৃতি বাংলার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, যা বহু প্রজন্ম ধরে মানবতা, সহমর্মিতা ও মরমী ভাবের বার্তা বহন করে।

বিকৃত ব্যাখ্যার অভিযোগে বাউলদের লক্ষ্যবস্তু বানানো হলে দেশীয় ও স্থানীয় সংস্কৃতি বিপন্ন হবে উল্লেখ করে বক্তারা সামাজিক শৃঙ্খলা ও শান্তির আহ্বান জানান। 

দেশের বিভিন্ন এলাকা থেকে বহু বাউল শিল্পী ও সমর্থক এই সমাবেশে যোগ দেন। কবি ও চিন্তক ফরহাদ মজহার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

আরবিএস
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর