বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, মৃতের সংখ্যা ৬০০ ছাড়ালো

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ। এর মধ্যে ইন্দোনেশিয়ায় ৪৩৫ জন, থাইল্যান্ডে ১৭০ জন এবং মালয়েশিয়ায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায় ৩০ লাখ এবং ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ১১ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে বাস্তুচ্যুত লাখো মানুষের জন্য উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশগুলোর উদ্ধার ও ত্রাণকর্মীরা।

মালাক্কা প্রণালিতে বিরল এক গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তৈরি হওয়ার পর প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনে। রোববারও তিন দেশের উদ্ধার ও ত্রাণকর্মীরা বহু দুর্গম এলাকায় পৌঁছাতে পারছিলেন না। এরইমধ্যে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ছয় শতাধিক। আর সরকারি হিসাবে ৪০ লাখের বেশি মানুষ দুর্যোগে ক্ষতিগ্রস্ত।

সরকারি তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় মৃত্যুর সংখ্যা শনিবারের ৩০৩ থেকে রবিবার বেড়ে দাঁড়ায় ৪৩৫ জনে। পশ্চিম সুমাত্রার তিন প্রদেশে ব্যাপক ভূমিধস ও বন্যা পরিস্থিতি খারাপ হয়েছে। বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত। ফলে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। পৌঁছানো যাচ্ছে না এমন এলাকায় হেলিকপ্টারে করে ত্রাণ পাঠানো হচ্ছে।

রয়টার্সের এক আলোকচিত্রী পশ্চিম সুমাত্রার প্যালেমবায়ান শহরের ওপর দিয়ে নৌবাহিনীর হেলিকপ্টার থেকে দেখেছেন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত, বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। হেলিকপ্টারটি একটি ফুটবল মাঠে অবতরণ করলে আগে থেকেই খাদ্যের অপেক্ষায় সেখানে জড়ো হয়েছিলেন বহু মানুষ।

কর্তৃপক্ষ জানায়, কিছু এলাকায় ত্রাণসামগ্রী লুটপাটেরও খবর এসেছে। পশ্চিম সুমাত্রার পদাং শহরে আফরিয়ান্তি নামের ৪১ বছর বয়সী এক নারী বলেন, পানি হঠাৎ ঘরে ঢুকে পড়ল। আমরা ভয় পেয়ে পালাই। শুক্রবার ফিরে এসে দেখি ঘর নেই, ভেঙে গেছে। তিনি জানান, তার নয় সদস্যের পরিবার এখন বাড়ির অবশিষ্ট থাকা একটি দেয়ালের পাশে নিজেরাই বানানো তাঁবুতে থাকছেন। ঘর নেই, ব্যবসা নেই। দোকান সব ভেসে গেছে।

সরকারি হিসাবে এখনও ৪০৬ জন নিখোঁজ। আর বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২ লাখ ১৩ হাজার।

থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশের দক্ষিণাঞ্চলে বন্যায় নিহতের সংখ্যা রোববার বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। আহত হয়েছেন ১০২ জন। সবচেয়ে বেশি ১৩১ জনের মৃত্যু হয়েছে সঙখলা প্রদেশে। শুক্রবার সঙখলার হাট ইয়াই শহরে ৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। যা তিন শতকের মধ্যে একদিনে সর্বোচ্চ।

প্রতিবেশী মালয়েশিয়ায় এখনও প্রায় ১৮ হাজার ৭০০ মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। গত সপ্তাহে দেশটির বিভিন্ন অংশে ভারি বৃষ্টি ও দমকা হাওয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর শনিবার গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ও টানা বৃষ্টির সতর্কতা প্রত্যাহার করে জানায়, বেশির ভাগ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা থাইল্যান্ডে আটকা পড়া ছয় হাজার ২০০ জনের বেশি নাগরিককে উদ্ধার করেছে। একই সঙ্গে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় অবস্থানরত মালয়েশিয়দের স্থানীয় কনস্যুলেটে নিবন্ধনের আহ্বান জানিয়েছে সংস্থাটি। পশ্চিম সুমাত্রার এক ভূমিধসে দেশটির ৩০ বছর বয়সি এক নাগরিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এআরএস
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে সাত দশমিক সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই কম্পন ও এর পরবর্তী কয়েক ডজন আফটারশকের পর অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর