তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেছেন, তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই। তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন সরকার জানে না। তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ আটকাতে পারে, সেটি অস্বাভাবিক।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ -শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন।

এ সময় তারেক রহমান দেশে ফিরতে চাইলে তার কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কেও জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, যদি কেউ দেশে ফিরতে চান, আর তার যদি পাসপোর্ট না থাকে, তাহলে তার জন্য ট্রাভেল পাস আমরা মূলত একবারের জন্য ইস্যু করি। এটা একদিনের মধ্যেই ইস্যু করা যায়। এটার জন্য সময় লাগে না।

উল্লেখ্য, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পেজের একটি পোস্ট শনিবার থেকে আলোচনার ঝড় উঠে রাজনীতির মাঠে।

এ সময় ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, প্রতিবেশী দেশ ভারতের তার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে। আশা করছি, দুই দেশের মধ্যে ওয়ার্কিং রিলেশন দ্রুত স্বাভাবিক হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে আছেন, তা জেনে থাকলেও অফিসিয়াল কোনো তথ্য জানায়নি দিল্লি। তাকে ফেরত দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।

শেখ হাসিনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ভারত ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক আটকে থাকবে না। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ।

এআরএস
শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
‘দিল্লি চায় বাংলাদেশ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন’, দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর এমন বক্তব্যের প্রতিউত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।...
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের ট্রাভেল পাস পেয়েছেন। ফলে ভারত থেকে তার দেশে ফেরায় এখন কোন বাধা নেই। তবে তিনি জানিয়েছেন, এখনই দেশে ফিরছেন না তিনি। অসুস্থতার চিকিৎসা করিয়েই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর