অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে সরকারকে বৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের আদেশই বহাল থাকলো।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

আইনজীবীরা বলছেন, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আগামী সংসদেও এই সরকারকে বৈধতা দেয়ার প্রয়োজন পড়বে না।

অন্তর্বর্তীকালীন সরকারের শপথের আগে আপিল বিভাগের মতামত নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে সুপ্রিমকোর্টের নিয়ম মেনে মতামত দেননি তৎকালীন আপিল বিভাগ।

প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়ায় তারা আদৌ মতামত দিয়েছেন কীনা সংশয় প্রকাশ করেন রিটকারী।

বৃহস্পতিবার সব প্রশ্নের উত্তর দিলেন দেশের সর্বোচ্চ আদালত। সংবিধান ও জনগণের ইচ্ছায় এ সরকার গঠিত হয়েছে হাইকোর্টের এমন রায়ে একমত প্রকাশ করেন সব বিচারপতিরা। সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।

জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির বলেন, এই রায়ের মধ্যে দিয়ে চূড়ান্তভাবে রাজনীতির মাঠে থাকা সরকারের বৈধতার ইতি টানলেন আপিল বিভাগ।

এর আগে গত ১৩ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী মুহাম্মদ মহসেন রশিদের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশে পর্যবেক্ষণে বলা হয়েছিল, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনি নথিপত্র দ্বারা সমর্থিত এবং জনগণের ইচ্ছায় গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই সরকারের গঠন ও শপথকে যৌক্তিক বলে উল্লেখ করেছিলেন হাইকোর্ট।

এরপর ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন মহসেন রশিদ।

একাত্তর/আরএ
দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের...
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয়...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর