তারেকের দেশে ফেরার তথ্য নেই; হাসিনাকে ফেরাতে ভারতের সাড়া নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম

শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউজে তিনি সাংবাদিকদের বলেন, আমরা তো চেয়েছি শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক, যেহেতু তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি—সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছেন। কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট (অনুমান) না করাই ভালো। দেখা যাক কী হয়। তারা পরীক্ষা-নিরীক্ষা করছে, আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে কবে আসবেন সেটা সরকার জানে না।

বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে আজ তাকে লন্ডনে নেয়া হচ্ছে না। 

মায়ানমারের আরাকান আর্মি প্রসঙ্গে তিনি বলেন, আরাকান আর্মির সঙ্গে সরকারের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়।

চারদিনের সফরে শুক্রবার সকালে ঢাকা থেকে রংপুর পৌঁছান পররাষ্ট্র উপদেষ্টা। সফরসূচি অনুযায়ী, উপদেষ্টা রংপুরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন এবং শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

রোববার সকালে নীলফামারী জেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।

একাত্তর/আরএ
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী এক নভেম্বর...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে। বুধবার (৭...
বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর