ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেয়ায় বিশ্বজুড়ে বিতর্ক 

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষতার নীতি বজায় রাখলেও, সংস্থাটির প্রধান জিয়ান্নি ইনফান্তিনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান করায় বিশ্বজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।  সমালোচকরা বলছেন, এই পুরস্কার ফিফা'র ঘোষিত রাজনৈতিক নিরপেক্ষতা থেকে সরে আসার একটি বড় উদাহরণ।

ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ান অঞ্চলে আরও একটি মারাত্মক বিমান হামলা চালানোর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই পুরস্কারটি ঘোষণা করা হয়।  এই বিষয়টি নিয়ে সমালোচকরা তাই প্রশ্ন তুলেছেন।

জাতিসংঘের সাবেক কর্মকর্তা ক্রেগ মোখাইবার এই পুরস্কারকে সত্যিই লজ্জাজনক ঘটনা বলে অভিহিত করেছেন।  গাজায় ইসরাইলের গণহত্যার কারণে বিশ্ব ফুটবল থেকে ইসরাইলকে নিষিদ্ধ করার জন্য প্রচার চালানো মোখাইবার আল জাজিরাকে বলেন, ইনফান্তিনো ফিলিস্তিনে গণহত্যার জন্য ফিফা নীতির বাইরে গিয়ে এখন ডোনাল্ড ট্রাম্পের অনুগ্রহ লাভের জন্য একটি নতুন ‘শান্তি পুরস্কার’ আবিষ্কার করেছেন।

তার মতে, এই পুরস্কারের লক্ষ্য হলো ইসরাইলকে ট্রাম্পের সমর্থন, ক্যারিবিয়ান সাগরে তার মারাত্মক হামলা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘনের মতো অসম্মানজনক রেকর্ড আড়াল করা।  ইনফান্তিনো ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অস্বীকার করেছিলেন এই যুক্তিতে যে ফুটবল ‘ভূ-রাজনৈতিক’ সমস্যার সমাধান করতে পারে না।

ট্রাম্পের প্রশংসায় ইনফান্তিনো

শুক্রবার পুরস্কার দেয়ার সময় ইনফান্তিনো ট্রাম্পের আন্তর্জাতিক চুক্তিগুলোর প্রতি সমর্থন প্রকাশ করেন, যার মধ্যে তথাকথিত 'আব্রাহাম চুক্তি' অন্যতম।  এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্রত্বের প্রশ্ন সমাধান না করেই ইসরাইল এবং কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপিত হয়েছিল।

পুরস্কার দেয়ার সময় ইনফান্তিনো বলেন, নেতাদের কাছে আমরা এটাই চাই, এমন একজন নেতা যিনি জনগণের বিষয়ে যত্নশীল।  আমরা একটি নিরাপদ বিশ্বে, একটি নিরাপদ পরিবেশে বাঁচতে চাই।  আমরা ঐক্যবদ্ধ হতে চাই, এবং আজ আমরা এখানে তাই করছি, এবং বিশ্বকাপেও আমরা এটাই করতে চাই।

তিনি বলেন, জনাব প্রেসিডেন্ট, আপনি আপনার কাজের জন্য, আপনার পন্থায় আপনি যা অর্জন করেছেন তার জন্য অবশ্যই প্রথম ফিফা শান্তি পুরস্কারের যোগ্য, আপনি অবিশ্বাস্য উপায়ে তা অর্জন করেছেন।

ট্রাম্প এই নতুন ফিফা স্বীকৃতিকে তার পাওয়া ‘মহান সম্মানগুলোর" মধ্যে একটি বলে অভিহিত করেন এবং দাবি করেন, তার প্রেসিডেন্সি লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে এবং আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছে।

ফিফা নীতির সঙ্গে বৈপরীত্য

ইনফান্তিনো এর আগে ফুটবলকে বিভেদ সৃষ্টির জন্য ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছিলেন।  তিনি ২০২৩ সালে বলেছিলেন, মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য খেলাধুলার চেয়ে শক্তিশালী আর কোনো মাধ্যম নেই। এখন আমাদের খেলার স্বায়ত্তশাসন রক্ষা করতে হবে: খেলার রাজনৈতিক নিরপেক্ষতা এবং খেলার মূল্যবোধ রক্ষা করতে হবে।

তবে সমালোচকরা বলছেন, মাত্র দু'বছর পরে ইনফান্তিনো শান্তি ও ঐক্য উদযাপনের জন্য একটি পুরস্কার তৈরি করলেন এবং মাত্র কয়েক দিন আগে সোমালিয়ার মানুষদের আবর্জনা বলে অভিহিত করা একজন প্রেসিডেন্টকে তা তুলে দিলেন।

মানবাধিকার সংগঠন- হিউম্যান রাইটস ওয়াচ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন তৈরি করা 'ফিফা শান্তি পুরস্কার' দেয়া হয়েছে।  কিন্তু তার প্রশাসনের ভয়াবহ মানবাধিকার রেকর্ড অবশ্যই শান্তি ও ঐক্যের জন্য ব্যতিক্রমী কাজ প্রতিফলিত করে না।

উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজের কামড়ানোর ঘটনার উদাহরণ টেনে ফুটবল সাংবাদিক জ্যাক লোয়ি রসিকতা করে লেখেন, ডোনাল্ড ট্রাম্পকে শান্তির পুরস্কার দেওয়া অনেকটা লুইস সুয়ারেজকে মানুষের কান না কামড়ানোর জন্য পুরস্কার দেওয়ার মতো।

২০২৬ সালের বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার কারণে ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন বলে মনে করা হচ্ছে।  ফিফা প্রধান নিয়মিত হোয়াইট হাউসের অতিথি ছিলেন এবং অক্টোবরে মিশরে গাজা যুদ্ধবিরতিকে আনুষ্ঠানিক রূপ দেয়ার জন্য ট্রাম্পের সাথে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

এআরএস
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর