ইউক্রেনের বিদ্যুৎ ও রেল কেন্দ্র লক্ষ্য করে রাতভর রুশ হামলা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

ইউক্রেনের আটটি অঞ্চলে বৃহৎ পরিসরে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় চলতি শীতের মধ্যে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন কমাতে বাধ্য হয়েছে বলে শনিবার কিয়েভের কর্মকর্তারা এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ জানিয়েছে।

শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এবং যুদ্ধের চতুর্থ বার্ষিকীর কাছাকাছি সময়ে রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের জ্বালানি খাত এবং অবকাঠামোতে তাদের হামলা বাড়িয়েছে। তারা মূলত বিদ্যুৎ কেন্দ্র এবং রেলওয়ে হাবগুলোকে লক্ষ্যবস্তু করছে।

উল্লেখ্য, এই সপ্তাহে সংঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় উল্লেখযোগ্য কোনো সফলতা আসেনি।

ইউক্রেনে তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে, যা দেশের অর্ধেকেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করে। আইএইএ জানিয়েছে, রাতভর ব্যাপক হামলার কারণে এই কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর ইউক্রেনে ৬৫০টি ড্রোন এবং ৫১টি মিসাইল নিক্ষেপ করেছে। ইউক্রেনীয় বাহিনী ৫৮৫টি ড্রোন এবং ৩০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

ইউক্রেনের আঞ্চলিক মন্ত্রণালয় জানিয়েছে, চেরনিহিভ, জাপোরিঝঝিয়া, লভিভ এবং নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে বিদ্যুৎ ও তাপ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে। তারা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের ওডেসা অঞ্চলে ৯,৫০০ গ্রাহক তাপবিহীন এবং ৩৪,০০০ গ্রাহক পানি সরবরাহবিহীন অবস্থায় রয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, ওডেসার বন্দর সুবিধাগুলোতেও হামলা চালানো হয়েছে, অবকাঠামোর কিছু অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং অপারেটররা জেনারেটরের মাধ্যমে ব্যাকআপ পাওয়ারে কাজ করছেন।

রাতভর আঘাত হানা স্থানগুলোর মধ্যে ছিল কিয়েভের কাছে একটি রেলওয়ে হাব, যেখানে ডিপো এবং রেলওয়ে ক্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি জানিয়েছে। ফাস্টিভ শহরে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবাহা বলেন, রাশিয়া শান্তির সব প্রচেষ্টাকে অগ্রাহ্য করে চলেছে এবং এর পরিবর্তে আমাদের জ্বালানি ব্যবস্থা ও রেলওয়েসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে। রেলওয়ে কোম্পানি জানিয়েছে, রাজধানী এবং উত্তর-পূর্ব ইউক্রেনের চেরনিহিভ শহরের কাছে বেশ কয়েকটি শহরতলির ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাশিয়ার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার প্রতিক্রিয়ায় রাতভর ব্যাপক হামলা চালিয়েছে। মন্ত্রণালয়টি দাবি করেছে, এই হামলায় কিনঝাল হাইপারসোনিক মিসাইল এবং দূরপাল্লার ড্রোনসহ উচ্চ-নির্ভুল, দূরপাল্লার আকাশ থেকে ভূমি মিসাই ব্যবহার করা হয়েছে।

তারা আরো জানায়, এই হামলায় ইউক্রেনের সামরিক-শিল্প প্রতিষ্ঠান, তাদের কার্যক্রমে সহায়তাকারী শক্তি সুবিধা এবং সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত বন্দর অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

এআরএস
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর