ষাটে নতুন প্রেম, অবশেষে গৌরীকে নিয়ে মুখ খুললেন আমির খান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়েই আলোচনার কেন্দ্রে থাকেন আমির খান। সম্প্রতি বান্ধবী গৌরী স্প্র্যাটকে জনসমক্ষে আনার পর থেকে তা আরও বেড়েছে। প্রকাশ্যে হাত ধরে হাঁটা থেকে শুরু করে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি- বিভিন্ন অনুষ্ঠানে তাদের উপস্থিতি নজর কেড়েছে সকলের। 

এনিয়ে যখন নেট দুনিয়া তোলপাড়, তখনই আমির খান তার প্রাক্তন স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওয়ের পাশাপাশি বর্তমান বান্ধবী গৌরীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন।

হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে কথা বলার সময় আমির খান জানান, ৬০ বছর বয়সে তিনি নতুন করে ভালোবাসার খোঁজ করবেন, সেটি তিনি কখনও আশা করেননি। এক সময় তিনি ভেবেছিলেন যে, হয়তো বাকি জীবনে আর অর্থপূর্ণ কোন সঙ্গী খুঁজে পাওয়া আর সম্ভব হবে না।

আমির খান বলেন, না, আমি সত্যিই আশা করিনি। সত্যি বলতে, আমি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম যেখানে আমি অনুভব করেছিলাম, হয়তো আমি এমন কাউকে খুঁজে পাব না, যিনি আমার জীবনসঙ্গী হতে পারেন। আমি এমনটা আশা করছিলাম না।

'সিতারে জমিন পর'-এর এই অভিনেতা তার বর্তমান বান্ধবী গৌরীর ভূয়সী প্রশংসা করে বলেন, সে আমার জীবনে অনেক শান্তি বয়ে নিয়ে এসেছে, অনেক স্থিরতা দিয়েছে। সে সত্যিই একজন অসাধারণ মানুষ এবং আমি খুব সৌভাগ্যবান মনে করছি এই কারণে যে, ভাগ্য আমাকে তার সঙ্গে দেখা করিয়েছে। সত্যি বলতে, আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি।

আমির আরও যোগ করেন যে তার অতীতের দুটি বিয়ে কাজ না করলেও, জীবনে রীনা, কিরণ এবং এখন গৌরীর সঙ্গে দেখা হওয়ায় তিনি এখনও খুব খুশি। তিনি বলেন, জীবনে এই তিনজন মানুষ আমাকে একজন ব্যক্তি হিসেবে দারুণভাবে অবদান রেখেছেন। আমি অনেক দিক থেকে তাদের শ্রদ্ধা করি।

আমির খান প্রথমে রীনা দত্তকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান- ইরা খান ও জুনায়েদ খান। ২০০২ সালে বিচ্ছেদের তিন বছর পর আমির কিরণ রাওকে বিয়ে করেন। তাদের এক পুত্র সন্তান, যার নাম আজাদ। ২০২১ সালে কিরণের সঙ্গে আমিরের বিচ্ছেদ হয়। 

বিচ্ছেদের পরেও আমির তার দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে উষ্ণ ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন। সন্তানদের দায়িত্ব পালনেও পিছ পা হননি আমির খান। 

একাত্তর/এসি
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের আকাশ তখন বসন্তের আমেজে মাতোয়ারা। সেই আকাশের নীল দিগন্তে ডানা মেলল একটি হলুদ ঘুড়ি। ছাদের ওপর লাটাই হাতে ঘুড়ি ওড়াচ্ছেন আমির খান।
তিন দশকের বেশি সময় ধলে বলিউডের পর্দা কাঁপালেও তখনই তিন খানকে একই সিনেমাতে দেখা যায়রি।  দর্শকতের চাহিদা থাকলেও এনিয়ে তেমন কোন কার্যকরি উদ্যেগও চোখে পড়েনি।  হ্যা!, বলিউডের তিন সেরা তারকা আমির খান,...
বলিউডের সিনেমা 'লাপাতা লেডিস', একটি সাধারণ গল্প কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে তা প্রমাণ করেছেন নির্মাতা কিরণ রাও। হলের চেয়ে ওটিটি প্লাটফর্ম নেটফিক্সে মুক্তি পাওয়ার পর বেশি আলোচনায় আসে ছবিটি।
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’–এর প্রভাবে ভারতের চেন্নাইয়ে প্রবল বৃষ্টির কারণে তলিয়ে গেছে চেন্নাই। এসময় চেন্নাইয়ের একটি আবাসিক এলাকায় আটকে পড়েন বলিউড অভিনেতা আমির খান।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর