‘লাপাতা লেডিস’-এ মুগ্ধ নেটদুনিয়া, বক্স অফিসে ঝড়

আপডেট : ০৩ মে ২০২৪, ০৪:২৬ পিএম

বলিউডের সিনেমা 'লাপাতা লেডিস', একটি সাধারণ গল্প কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে তা প্রমাণ করেছেন নির্মাতা কিরণ রাও। হলের চেয়ে ওটিটি প্লাটফর্ম নেটফিক্সে মুক্তি পাওয়ার পর বেশি আলোচনায় আসে ছবিটি। গল্প, অভিনয়, ঘটনা প্রবাহ সব মন কেড়েছে দর্শকের। সিনেমাটির ভূয়সী প্রশংসা করেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। 

ট্রেনের মধ্যে দুই কনের বদল হয়ে যাওয়ার গল্প নিয়ে সিনেমা ‘লাপাতা লেডিস’। স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যান দুই স্বামী। আর হারানো স্ত্রীদের ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও। একজনের ছবিই নেই, অন্যজনের মাথায় লম্বা ঘোমটা। 

তারপরও দুই নববধূর সন্ধানে নামে পুলিশ। অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন দুই কনে। 

‘লাপাতা লেডিস’ প্রশংসিত হচ্ছে এর গল্প ও অভিনয়শিল্পীদের কারণে। সিনেমাটি একমাত্র বড় তারকা বলতে রবি কিষাণ। বাকী সবাই নীতানশি গোয়েল, প্রতিভা রত্না, স্পর্শ শ্রীবাস্তব নতুন মুখ বলতে গেলে। তারপরও নিজেদের অভিনয়শৈলী দিয়ে মন জয় করেছেন সবাই। তবে আলাদাভাবে নজর কেড়েছেন ফুল চরিত্রে অভিনয় করা নীতানশি গোয়েল। যার ‘লাপাতা’ অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়েই গল্পের শুরু। 

মিস্টার পারফেক্টশনিস্ট বোধ হয় এজন্যই বলা হয় বলিউড তারকা আমির খানকে। অভিনয় বা প্রযোজনা সবখানেই তার মুন্সিয়ানা। আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন যৌথভাবে প্রযোজনা করেছে ছবিটি। 

মার্চের ১ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি ২৬ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। আর ওটিটিতে এসেই অবাক করেছে। নেটফ্লিক্সে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের তালিকায় এক নম্বরে রয়েছে বলিউডের ‘লাপাতা লেডিস।

মাত্র চার কোটি রুপি বাজেটের এই সিনেমাটি এক মাসেই প্রায় ২২ কোটি রুপি আয় করে নাম লিখিয়েছে হিট সিনেমার ক্লাবে।

আরবিএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর