জাপানে বারবার ভূমিকম্পের পেছনে ‘রিং অব ফায়ার’

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম

এবার ভূমিকম্পে কাঁপলো, ভূমিকম্পের দেশ হিসাবে পরিচিতি জাপান। সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই জাপানের আবহাওয়া সংস্থা ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে। আবহাওয়া সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৩ মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

ভূমিকম্পের চার মিনিট আগে ৫.৮ এবং নয় মিনিট পর ৬.২ মাত্রার দুটি বড় আফটারশক রেকর্ড করা হয়। নিইগাতা, তোয়ামা ও হিয়োগো প্রদেশেও সুনামির ঢেউ দেখা যায়। দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলেও ছোট ঢেউ পৌঁছায়। প্রথমে ৫ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কা করা হলেও পরে তা কমে আসে। সর্বশেষ হিসাবে এই ভূমিকম্পে কমপক্ষে ২২২ জন নিহত এবং এখনো ২২ জন নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইশিকাওয়া প্রদেশ। এর মধ্যে সুজু শহরে ৯৯ জন এবং ওয়াজিমা শহরে ৮৮ জন মারা গেছেন।

জাপানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রিখটার স্কেলে ৭.২ মাত্রার এই ভূমিকম্পটি হোক্কাইডো উপকূলের কাছে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল উপকূলীয় শহর আওমোরির কাছাকাছি, সমুদ্রপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার (প্রায় ৩০ মাইল) নিচে। তবে, আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৬। ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১:১৫ মিনিটে আঘাত হানে।

সমুদ্রপৃষ্ঠের ৫৩.১ কিলোমিটার নিচ উৎপত্তিস্থল হওয়ায়, জাপানের আবহাওয়া দপ্তর ওই অঞ্চলে তিন মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামির সতর্কতা জারি করেছে। সুনামির সম্ভাব্য প্রভাব থেকে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা দেয়া হয়েছে। এএফপি জানিয়েছে, এই বড় ভূমিকম্পের পর জাপান ইতোমধ্যে ৪০ সেন্টিমিটার (১৬ ইঞ্চি) উচ্চতার একটি সুনামি রেকর্ড করেছে।

প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১,০০০ কিলোমিটারের মধ্যে জাপান ও রাশিয়ার উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত হানার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক সতর্কতা হিসেবে, ইস্ট জাপান রেলওয়ে ওই এলাকায় তাদের কিছু ট্রেন পরিষেবা স্থগিত করেছে। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, এই অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নিরাপত্তা পরীক্ষা চালানো হচ্ছে। ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় জাপান সব সময় দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত থাকে।

জাপান ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় ‘রিং অফ ফায়ার’ আর্ক (ইউরেশিয়ান, ফিলিপাইন ও প্যাসিফিক টেকটোনিক প্লেট)  বরাবর অবস্থিত, যেখানে আগ্নেয়গিরি ও  মহাসাগরীয় খাতগুলোর মিলন ঘটেছে। এই কারণেই বিশ্বে ছয় মাত্রা বা তার বেশি মাত্রার যত ভূমিকম্প হয়, তার প্রায় ২০ শতাংশ জাপানে ঘটে থাকে। ভূতাত্ত্বিক অস্থিতিশীলতার কারণে দেশটিতে বছরে প্রায় দেড় হাজারের মতো ভূমিকম্প অনুভূত হয়। 

রিং অফ ফায়ার বা আগুনের বৃত্ত হলো প্রশান্ত মহাসাগরের চারপাশের একটি বিশাল অঞ্চল যেখানে পৃথিবীর বেশিরভাগ সক্রিয় আগ্নেয়গিরি ও ভূমিকম্পের কেন্দ্র অবস্থিত, যা টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ ও সাবডাকশনের (প্লেট নিচের দিকে ঢুকে যাওয়া) কারণে ঘটে। 

এটি প্রায় ৪০ হাজার কিলোমিটার দীর্ঘ একটি ঘোড়ার নাল আকৃতির বেল্ট, যা নিউজিল্যান্ড থেকে শুরু হয়ে এশিয়া ও আমেরিকার পশ্চিম উপকূল ধরে আলাস্কা এবং আবার দক্ষিণ আমেরিকা হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত, যেখানে প্রায় ৯০ শতাংশ ভূমিকম্প ও ৭৫ শতাংশ আগ্নেয়গিরির কার্যকলাপ ঘটে। 

এই অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয়, যেখানে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে, যা জাপান, ফিলিপাইন এবং আমেরিকার মতো দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এর মধ্যে বেশ কয়েকটি বড় আকারের ভূমিকম্প ইতিহাসে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করেছে। জাপানের ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হানে ২০১১ সালের ১১ মার্চ। মাত্রা ছিল ৯.১, যা বিশ্বব্যাপী চতুর্থ শক্তিশালী ভূমিকম্প হিসেবে নথিভুক্ত।

ভূমিকম্পের কারণে সৃষ্ট বিশাল সুনামি জাপানের উত্তর-পূর্ব উপকূলকে ভাসিয়ে নিয়ে গিয়েছিলো। এটি ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মারাত্মক দুর্ঘটনার জন্ম দেয়, যার ফলে পারমাণবিক বিপর্যয় ঘটে। এতে প্রায় ১৮,০০০ মানুষ নিহত বা নিখোঁজ হয় এবং ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছিল।

এরপর রয়েছে মহা হানশিন ভূমিকম্প। ১৯৯৫ সালের ১৭ জানুয়ারি কোবে শহরের কাছে এই ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৬.৯ ।  এই ভূমিকম্পটি অত্যন্ত কম গভীরতার ছিলো এবং ঘনবসতিপূর্ণ কোবে শহরে আঘাত হানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এতে ৬,৪০০ জনের বেশি মানুষ নিহত হয় এবং ২০০ বিলিয়ন মার্কিন ডলারের মতো বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়।

চলতি বছরের জুলাইয়ে দক্ষিণ-পশ্চিম জাপানের তোকারা দ্বীপপুঞ্জের উপকূলে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যদিও তখন সুনামি সতর্কতা জারি হয়নি। এছাড়া, জুলাই মাসে রাশিয়ার কামচাটকা অঞ্চলে ৮.৮ মাত্রার একটি বিশাল ভূমিকম্প আঘাত হেনেছিল, যা পার্শ্ববর্তী দেশগুলোর জন্য সুনামির ঢেউ তৈরি করেছিল এবং এটি গত ১৪ বছরের মধ্যে বিশ্বের বৃহত্তম ভূমিকম্প ছিল।

একাত্তর/এসি
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর