জীবনের প্রথম পুরস্কার মাকে উৎসর্গ করলেন আরিয়ান খান

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

শুক্রবার ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত ‘এনডিটিভি ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’ অনুষ্ঠানে বর্ষসেরা নবাগত পরিচালকের শিরোপা জয় করলেন বলিউড বাদশার পুত্র আরিয়ান খান। নিজের প্রথম সিরিজ ‘দ্য বাডাস অফ বলিউড’-এর অসাধারণ সফলতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেলেন তিনি।

পুরস্কার হাতে নিয়ে আরিয়ান অত্যন্ত সাবলীল ভঙ্গিতে তার মা গৌরী খানকে এই জয় উৎসর্গ করেন। মজার ছলে তিনি বলেন, আমার বাবার মতো আমিও পুরস্কার খুব পছন্দ করি। কিন্তু এই পুরস্কারটি বাবার জন্য নয়, আমার মায়ের জন্য। মা সবসময় আমাকে বলতেন- তাড়াতাড়ি ঘুমোতে যাও, কাউকে নিয়ে মজা কোরো না আর গালিগালাজ কোরো না। আর ঠিক এই গুণগুলোর জন্যই আজ এনডিটিভি আমাকে এই পুরস্কার দিয়েছে। রাতে বাড়ি ফেরার পর নিশ্চিতভাবেই আমাকে বকুনি একটু কম খেতে হবে।

বক্তব্যের শুরুতে তিনি নেটফ্লিক্স এবং তার সিরিজের কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা একজন নবাগত পরিচালকের ওপর আস্থা রেখেছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল আরিয়ানের দিদিমা সবিতা ছিব্বরের উপস্থিতি। নাতির সাফল্যে আপ্লুত হয়ে তিনি বলেন, পুরো দেশ আজ আমার নাতির কৃতিত্বকে সম্মান জানাচ্ছে, এটা দেখে আমি গর্বিত। দিদিমার কথা শুনে হাসিমুখে আরিয়ান মঞ্চ থেকেই প্রতিশ্রুতি দেন, তার পরবর্তী পুরস্কারটি তিনি তার দিদিমাকে উৎসর্গ করবেন। অনুষ্ঠান শেষে তিনি দর্শকাসনে গিয়ে দিদিমাকে জড়িয়ে ধরেন, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয়।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুল থেকে পড়াশোনা শেষে আরিয়ান ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে চলচ্চিত্র ও টেলিভিশন প্রোডাকশন নিয়ে স্নাতক হন। শিশুশিল্পী হিসেবে ‘কভি খুশি কভি গম’ এবং বিভিন্ন অ্যানিমেটেড ছবিতে কণ্ঠ দিলেও, পরিচালক হিসেবে তার অভিষেক হলো ‘দ্য বাডাস অফ বলিউড’-এর মাধ্যমে। রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সাত পর্বের এই সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, ববি দেওল এবং সাহের বাম্বার মতো তারকারা।

বলিউডের গ্ল্যামার, প্রতিদ্বন্দ্বিতা এবং আন্ডারওয়ার্ল্ডের নেপথ্য কাহিনীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই সিরিজের গল্প।

২০০৩ সাল থেকে এনডিটিভি ভারতের প্রগতি ও পরিচয়ের ধারক ব্যক্তিদের সম্মান জানিয়ে আসছে। বিজ্ঞান, ব্যবসা, খেলাধুলা এবং বিনোদনসহ ১৪টি ভিন্ন বিভাগে বিশেষ অবদানের জন্য এই বছরও অসামান্য ভারতীয়দের পুরস্কৃত করা হয়েছে।

এআরএস
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর