ভারত সফর থেকে কত টাকা পকেটে ভরলেন মেসি?

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম

গেল ১৩ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার তদন্তে বেরিয়ে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মামলার প্রধান সংগঠক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদের পর বিশেষ তদন্তকারী দল জানিয়েছে, দর্শকদের অতি-উৎসাহ এবং নিরাপত্তার চাদর ভেঙে মেসির কাছে পৌঁছে যাওয়ার ঘটনায় চরম অসন্তুষ্ট ছিলেন বিশ্বজয়ী এই ফুটবল তারকা। সব নিয়ে ভীষণ চটেও ছিলেন এমএল টেন।  

গ্রেপ্তার শতদ্রু দত্ত তদন্ত কমকর্তাদের জানিয়েছেন, মেসি পিঠে হাত দেয়া বা বারবার আলিঙ্গনের অনুরোধ একেবারেই পছন্দ করেন না। বিদেশি নিরাপত্তা আধিকারিকরা আগেই এই বিষয়ে সতর্ক করেছিলেন। শতদ্রু দত্ত দাবিম করেন, বারবার ঘোষণা করা সত্ত্বেও দর্শকদের নিয়ন্ত্রণ করা যায়নি।

তিনি আরও জানান, এক প্রভাবশালী ব্যক্তির আগমনে মাঠের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। ১৫০টি গ্রাউন্ড পাসের জায়গায় প্রভাব খাটিয়ে সংখ্যাটি তিন গুণ করা হয়। ওই প্রভাবশালী ব্যক্তির কারণেই অনুষ্ঠানের পূর্বনির্ধারিত ছক নষ্ট হয়ে যায় এবং মেসি নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ত্যাগ করেন।

অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মেসির অত্যন্ত কাছে ছিলেন এবং তাকে কোমর জড়িয়ে ধরে ছবি তুলছিলেন। মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নিজের পদের প্রভাব খাটিয়ে আত্মীয় ও পরিচিতদের মেসির কাছাকাছি যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই বিতর্কের জেরে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন।

তদন্তকারী দল মেসির এই সফরের বিপুল খরচের হিসাবও সামনে এনেছে। শতদ্রু দত্তর দেয়া তথ্য অনুযায়ী, মোট খরচ হয়েছে ১০০ কোটি টাকা। এর মধ্যে মেসির পারিশ্রমিক ৮৯ কোটি টাকা। ভারত সরকারকে কর দেয়া হয়েছে ১১ কোটি টাকা। আয়ের ৩০ ভাগ স্পনসরদের থেকে এবং ৩০ শতাংশ টিকিট বিক্রি থেকে।

তদন্তকারী দল শতদ্রু দত্তর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০ কোটি টাকারও বেশি অর্থ ফ্রিজ করেছে। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে। শতদ্রু দাবি করেছেন, এই টাকা টিকিট বিক্রি এবং স্পনসরদের থেকে পাওয়া। তবে পিযুষ পাণ্ডে, জাভেদ শামীম, সুপ্রতিম সরকার ও মুরলীধরের নেতৃত্বাধীন তদন্ত দল এই দাবির সত্যতা যাচাই করছে।

চড়া দামে টিকিট কিনেও মেসিকে কাছ থেকে দেখতে না পেয়ে এবং ভিড়ের চাপে খেলা বা অনুষ্ঠান পণ্ড হওয়ায় ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের একাংশ ভাঙচুর করেন। নিরাপত্তার এই চরম গাফিলতি এবং পাস বণ্টনে অনিয়মই এখন তদন্তের প্রধান বিষয়।

একাত্তর/এসি
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
একটি মহাকাব্যিক যুগের সমাপ্তি ঘটলো। জাতীয় দলের নীল-সাদা জার্সি গায়ে চড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক ইতি টানার রাতে বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে যেন ভাগ্যের এক চমৎকার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে!
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর