তারেক রহমানের নেতৃত্বে আস্থা জানিয়ে দল ও ভোট ছাড়লেন এনসিপি নেতা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা মীর আরশাদুল হক নাটকীয়ভাবে দল থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বাঁশখালী (চট্টগ্রাম-১৬) আসন থেকে এনসিপির দেওয়া মনোনয়নও প্রত্যাখ্যান করেছেন।

এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ মীর আরশাদুল হক বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দলটির সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপি থেকে প্রাপ্ত মনোনয়ন প্রত্যাখ্যান করে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি এই বিস্ফোরক ঘোষণা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থী তার পোস্টে এনসিপি ছাড়ার কারণ হিসেবে দলের অভ্যন্তরীণ ব্যর্থতাকে দায়ী করেছেন।

তিনি লিখেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল। কিন্তু গত ১০ মাসের অভিজ্ঞতায় মনে হয়েছে, এই দল ও নেতারা সেই প্রতিশ্রুতি রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। দল ও বড় অংশের নেতারা এখন ভুল পথে আছেন।

তিনি আরও উল্লেখ করেন, যে স্বপ্ন দেখে তিনি দলটিতে যোগ দিয়েছিলেন, তার কিছুই এখন আর অবশিষ্ট নেই।

মীর আরশাদুল হক এমন দিনে পদত্যাগের ঘোষণা দিলেন, যেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। পোস্টে তিনি তারেক রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে লেখেন- সুস্বাগতম।

বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে তারেক রহমানের বিভিন্ন কার্যক্রম ও বক্তব্য পর্যালোচনা করে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে- এই মুহূর্তে সবাইকে ধারণ করে দেশকে নেতৃত্ব দেয়ার দক্ষতা ও সক্ষমতা কেবল তিনিই রাখেন।

তিনি আরও বিশ্বাস করেন যে, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ও জোট সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে।

মীর আরশাদুল হক এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন। তিনি একাধারে কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছিলেন। এই সব পদ থেকে একযোগে পদত্যাগের ফলে এনসিপির সাংগঠনিক কাঠামোতে বড় ধাক্কা লেগেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চট্টগ্রাম-১৬ আসনে আরশাদুল হক একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছিলেন। তাঁর এই আকস্মিক পদত্যাগ এবং নির্বাচন না করার ঘোষণায় বাঁশখালীর স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে।

এআরএস
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর