পাঁচ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণই খুলে নেবে: নাহিদ

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০২:০০ পিএম

আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। অন্যদিকে জুলাইয়ের আহত ও শহীদ পরিবারগুলো এখন সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না এবং ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ অর্থাভাবে অকার্যকর হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির প্রথম দিনে বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকের কাছে তারা এসব কথা বলেন। এর আগে পয়লা জুলাইয়ের সকালে শহীদদের স্মরণে কুরআন তিলাওয়াত ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

গণকবর জিয়ারতে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় গণকবর প্রাঙ্গণে জুলাইয়ে ভাই হারানো এক ভাইয়ের বুকফাটা কান্না উপস্থিত সবার চোখ ভিজিয়ে দেয়। তার প্রশ্ন ছিল, জুলাই এলেই কি শুধু মনে হয় সেই আত্মাহুতির কথা?

গণকবর জিয়ারত শেষে এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম বলেন, এবারের জুলাইয়ের দুই বছর উদযাপনের মূল লক্ষ্য হবে জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্রকাঠামোর সংস্কার বাস্তবায়ন। সরকারকে শুধু নামে জুলাই উদযাপন করলে হবে না, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে আছে।

আওয়ামী লীগ নেতা হাসানুল হক ইনুর মামলার রায় নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, ট্রাইব্যুনালে ইনুর রায়ে জনগণ ও শহীদ পরিবার সন্তুষ্ট হতে পারেনি। আমাদের চাওয়া থাকবে রাষ্ট্রপক্ষ যেন এই রায়ের বিরুদ্ধে আপিল করে এবং কঠোর বিচার নিশ্চিত করে। বর্তমান সরকারের আমলে দুটি মামলার রায় আমরা দেখেছি, সরকারের তদন্ত সংস্থা অত্যন্ত ধীরগতিতে কাজ করছে। তিনি অবিলম্বে শেখ হাসিনাসহ ওসমান হাদীর হত্যাকারীদের ভারতসহ অন্য দেশ থেকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যকরের দাবি জানান।

নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনে অন্যতম প্রতিশ্রুতি ছিলো রাষ্ট্রকাঠামোর সংস্কার করে বৈষম্যহীন বাংলাদেশ গড়া, যা এখনো অর্জিত হয়নি। তাই জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। তিনি এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির কথা উল্লেখ করে জানান, আজ থেকে শুরু হওয়া এই ৩৬ দিন ব্যাপী কর্মসূচিতে শহর থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সেমিনার, সভা-সমাবেশ, বিতর্ক ও ফুটবল ম্যাচসহ নানা আয়োজন থাকবে। অন্তর্বর্তী সরকারের সময় ৩৬ দিন ব্যাপী কর্মসূচি থাকলেও বর্তমান সরকারের তা নেই উল্লেখ করে তিনি দ্রুত সরকারিভাবে ৩৬ দিনের কর্মসূচি দেওয়ার দাবি জানান।

দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে আহত ও শহীদ পরিবারগুলোকে সাহায্য-সহযোগিতার কথা বলা হলেও বাস্তবে তা অত্যন্ত অপর্যাপ্ত। এমনকি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন না হওয়ায় এটি বর্তমানে অকার্যকর হয়ে পড়ে আছে। তিনি আহত ও শহীদ পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের আহবান জানান।

শেখ হাসিনার রায় প্রসঙ্গে আখতার হোসেন বলেন, হাসনাত-সারজিসসহ আমরা সবাই খুনি হাসিনার রায় হতে দেখেছি, কিন্তু তা কবে কার্যকর হবে তার কোনো দিশা দেখতে পাচ্ছি না। ভারত সরকারের সঙ্গে আলোচনা করে তাকে দ্রুত দেশে এনে এই রায় কার্যকর করতে হবে।

একাত্তর/এসি
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর