তিন দাবিতে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’র ঘোষণা এনসিপির

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম

গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে এই পদযাত্রা শুরু হবে।

শনিবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস আলম বলেন, যারা এক হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে, যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই আওয়ামী লীগের বিচার না হওয়াটা অত্যন্ত দুঃখজনক।

জুলাই মাসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, জুলাই শুধু একটি মাস নয়। এটি বাংলাদেশের জনগণের একটি বড় অর্জন এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়।

সাংবাদিক সম্মেলনে দেশের বর্তমান বাজার পরিস্থিতি ও কৃষি খাতের সঙ্কট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন, দেশের কৃষকেরা চাষাবাদের জন্য প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ যথাযথভাবে পাচ্ছেন না। এর ওপর কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট তৈরি করে ফায়দা লুটছেন বিএনপির কিছু নেতা।

সারজিস আলম জানান, গোপালগঞ্জের সহযোদ্ধারাও এনসিপির এই পদযাত্রা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন। একই সঙ্গে তিনি আহবান জানান, বিগত সময়ে যারা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তারা যেন কোনোভাবেই কোনো ধরনের হয়রানির শিকার না হন।

এনসিপি জানিয়েছে, দেশের সবকটি জেলায় মাসব্যাপী এই পদযাত্রা পরিচালনা করার মাধ্যমে জনসাধারণের কাছে তাদের দাবিগুলো তুলে ধরা হবে।

একাত্তর/এসি
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে পুঁচকে কেপ ভার্দের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে গড়ানো শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নাটকীয় জয়ের পরও দলের বল পজিশন...
বিশ্বকাপের তৃতীয় শিরোপা জয়ের মিশন নিয়ে রাত ৩টায় ফিলাডেলফিয়ার লিনকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে শেষ ১৬-র লড়াইয়ে মুখোমুখি হচ্ছে হট-ফেভারিট ফ্রান্স এবং অদম্য প্যারাগুয়ে। মাঠের বাইরের নানামুখী বিতর্কের পর...
দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের অলাভজনক ও বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার হাইভোল্টেজ লড়াইয়ে রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে তিন স্বাগতিকের একটি কানাডা ও আফ্রিকার পাওয়ার হাউস মরক্কো। দুই ভিন্ন মহাদেশের দুই চমক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর