নিজের স্টাইলেই সিনেমাকে বিদায় জানালেন থালাপতি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মহাতারকা থালাপতি বিজয় দীর্ঘ ৩৩ বছরের অভিনয় জীবনের ইতি টানছেন। তাঁর বিদায়ী সিনেমা ‘জন নায়াগান’-এর গান প্রকাশের জমকালো অনুষ্ঠান শনিবার মালয়েশিয়ার বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রিয় তারকাকে শেষবারের মতো পর্দার প্রচারণা অনুষ্ঠানে দেখতে স্টেডিয়ামে ভিড় করেছিলেন প্রায় ৯০ হাজার ভক্ত।

গান প্রকাশ অনুষ্ঠানে বিজয় আবেগাপ্লুত কণ্ঠে থালাপাতি জানান, শ্রীলঙ্কার পর মালয়েশিয়াতেই বিশ্বের সবচেয়ে বড় তামিল জনগোষ্ঠীর বসবাস।

মালয়েশিয়ার সাথে নিজের ও তামিল সিনেমার গভীর সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বিলা’, ‘কাভালান’ এবং ‘কুরুবি’-র মতো অনেক জনপ্রিয় সিনেমার শুটিং এই মাটিতেই হয়েছে। অনুষ্ঠানে ভক্তদের উন্মাদনার জবাবে তাঁদের সাথে সেলফি তুলতেও দেখা যায় এই তারকাকে।

গত বছর বিজয় তাঁর নিজস্ব রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) গঠন করেন এবং আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। রাজনীতির মাধ্যমে সরাসরি মানুষের সেবা করতেই তিনি অভিনয় ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

বিজয় বলেন, এতদিন মানুষ আমার জন্য সিনেমা হলে এসে দাঁড়িয়েছেন। এবার আমার পালা তাঁদের জন্য দাঁড়ানোর। আগামী ৩০-৩৩ বছর আমি মানুষের পাশে থাকতে প্রস্তুত। ভক্তদের এই ভালোবাসার ঋণ আমি এভাবেই শোধ করতে চাই।

তিনি আরও যোগ করেন, ক্যারিয়ারের শুরুতে অনেক সমালোচনা সইলেও ভক্তরাই তাঁকে ‘বালুর ঘর’ থেকে আজকের এই ‘প্রাসাদে’ পৌঁছে দিয়েছেন।

সফলতার মূলমন্ত্র নিয়ে কথা বলতে গিয়ে বিজয় এক চমকপ্রদ মন্তব্য করেন। তিনি বলেন, জীবনে সফল হতে বন্ধুর চেয়েও শক্তিশালী শত্রুর বেশি প্রয়োজন। একজন শক্ত প্রতিদ্বন্দ্বীই আপনাকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে। পাশাপাশি কাউকে কষ্ট না দেয়ার এবং ছোট ছোট ভালো কাজ করার মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষভাগে সিনেমার ‘থালাপতি কাচেরি’ গানে বিজয়ের নাচ দর্শকদের বাড়তি পাওনা হিসেবে ধরা দেয়। এইচ বিনোথ পরিচালিত ‘জন নায়াগান’ সিনেমাটি আগামী বছরের ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে। এই ছবিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল ও মামিথা বাইজু।

এআরএস
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে চলা ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিবাদের আঁচ এবার গিয়ে পড়ল বলিউডের আঙিনাতেও। শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক অগুস্ত ক্রান্তি...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর