ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সেখানে গিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করে তিনি।
এসময় রাজনাথ সিং বেগম খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
তার এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে বলেও জানান তিনি।
সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন তারেক রহমান