সূর্যকুমারকে নিয়ে এক অভিনেত্রীর চাঞ্চল্যকর দাবি

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

বলিউড অভিনেত্রী ও রিয়েলিটি শো ‘এমটিভি স্প্লিটসভিলা’র সাবেক প্রতিযোগী খুশি মুখোপাধ্যায় ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছেন। সাম্প্রতিক একটি অনুষ্ঠানে খুশি দাবি করেন, অতীতে সূর্যকুমার তাকে প্রায়ই মেসেজ পাঠাতেন, যদিও বর্তমানে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। খুশি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি সিনেমায় অভিনয়ের জন্য খ্যাত।

একজন সাংবাদিক তাকে কোনো ক্রিকেটারের সাথে ডেট করতে আগ্রহী কিনা জিজ্ঞাসা করলে খুশি জানান যে, তিনি এ ধরনের সম্পর্কের গুঞ্জনে জড়াতে পছন্দ করেন না।

বিনোদন ব্লগ ‘কিডডান’ এন্টারটেইনমেন্টে পোস্ট করা একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি কোনো ক্রিকেটারের সাথে ডেট করতে চাই না। অনেক ক্রিকেটারই আমার পেছনে ঘোরে। সূর্যকুমার যাদব আমাকে প্রচুর মেসেজ করতেন। এখন আমাদের খুব একটা কথা হয় না এবং আমি এ বিষয়ে কোনো নাম জড়াতেও চাই না। আমার নামে কোনো লিংক-আপ বা সম্পর্কের গুজব ছড়ানো আমি পছন্দ করি না।

সূর্যকুমার যাদব এখন পর্যন্ত এই দাবির বিপরীতে কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে, সূর্যকুমার যাদব এবং তার স্ত্রী দেবীশা শেঠি অন্ধ্রপ্রদেশের তিরুমালাস্থ শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে পূজা দিয়েছেন। তারা ভগবান ভেঙ্কটেশ্বরের নিকট প্রার্থনা করেন এবং 'বৈকুণ্ঠ দ্বার' অতিক্রম করেন। তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্মকর্তারা তাদের দর্শনের জন্য বিশেষ ব্যবস্থা নেন।

ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত এই দম্পতি অত্যন্ত বিনম্রভাবে মন্দিরের রীতিনীতি পালন করেন, যা পেশাগত ব্যস্ততার মাঝেও ভারতীয় অ্যাথলেটদের গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনার বহিঃপ্রকাশ ঘটায়। বুধবার সকালে তারা ভগবানের দর্শন লাভ করেন।

দর্শনের পর মন্দিরের ভেতরে অবস্থিত রঙ্গনায়কুলওয়ারি মণ্ডপে পুরোহিতরা তাদের আশীর্বাদ করেন। এরপর তাদের হাতে তীর্থ প্রসাদ ও ভগবানের বস্ত্র তুলে দেয়া হয়।

ভারতের হয়ে সূর্যকুমারের সবশেষ আসর ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ, যেখানে তার নেতৃত্বে ভারত ৩-১ ব্যবধানে জয়লাভ করে। ২০২৬ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে আবারো অধিনায়ক হিসেবে দেখা যাবে।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি উভয় দলের জন্য প্রস্তুতির বড় সুযোগ। ২০২৪ সালে বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ভারত এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে মাঠে নামবে।

এআরএস
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর