জয়ের ধারায় আলজেরিয়া, হেরেও শেষ ষোলতে সুদান

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম

আফ্রিকান নেশন্স কাপের গ্রুপ পর্বের শেষ দিনে ভিন্নধর্মী অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে আলজেরিয়া ও সুদান। একদিকে আলজেরিয়া তাদের জয়যাত্রা অব্যাহত রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, অন্যদিকে বুরকিনা ফাসোর কাছে ২-০ গোলে হেরেও সেরা তৃতীয় দল হিসেবে শেষ ষোলতে জায়গা করে নিয়েছে যুদ্ধবিধ্বস্ত সুদান।

রাবাতে অনুষ্ঠিত গ্রুপ ‘ই’-এর ম্যাচে ইকুয়েটরিয়াল গিনিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে সাবেক দুইবারের চ্যাম্পিয়ন আলজেরিয়া। দলের কোচ ভ্লাদিমির পেতকোভিচ মূল একাদশে ৯টি পরিবর্তন আনলেও মাঠের পারফরম্যান্সে তার প্রভাব পড়েনি। প্রথমার্ধের ১৯ থেকে ৩৩ মিনিটের মধ্যে জিনেদিন বেলাইদ, ফারেস চাইবি এবং ইব্রাহিম মাজা গোল করে আলজেরিয়ার জয় নিশ্চিত করেন।

ম্যাচটির আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল ইকুয়েটরিয়াল গিনির অধিনায়ক এমিলিও এনসুয়ের গোল। দীর্ঘ ১১ বছরের আইনি জটিলতা ও ফিফার নিষেধাজ্ঞার পর বৈধভাবে খেলতে নেমে তিনি দলের হয়ে একমাত্র গোলটি করেন। তবে এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ইকুয়েটরিয়াল গিনিকে।

অন্যদিকে, কাসাব্লাঙ্কার মোহাম্মদ পঞ্চম স্টেডিয়ামে বুরকিনা ফাসোর মুখোমুখি হয়েছিল সুদান। ১৬ মিনিটে লাসিনা ত্রাওরের গোলে পিছিয়ে পড়ে সুদান। সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এসেছিল প্রথমার্ধেই, কিন্তু আলগোজোলি নুহ পেনাল্টি মিস করলে ম্যাচে ফিরতে ব্যর্থ হয় তারা। ৮৫ মিনিটে আর্সেন কুয়াসি গোল করে বুরকিনা ফাসোর ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

হারের পরও ইকুয়েটরিয়াল গিনির বিপক্ষে আগের জয়টি সুদানকে নকআউট পর্বে তুলে দিয়েছে। ২০২৩ সাল থেকে গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটির জন্য এই সাফল্য এক বড় অর্জন। ১৯৭০ সালে শিরোপা জয়ের পর এটি তাদের দ্বিতীয় নকআউট পর্বে ওঠা।

গ্রুপ ‘ই’ থেকে আলজেরিয়া চ্যাম্পিয়ন ও বুরকিনা ফাসো রানার্স-আপ হিসেবে পরের রাউন্ডে গেলো। শেষ ষোলতে শনিবার তাঞ্জিয়ারে সাদিও মানেদের শক্তিশালী সেনেগালের মুখোমুখি হবে সুদান। আর, আসছে মঙ্গলবার আলজেরিয়ার মুখোমুখি হবে ডিআর কঙ্গো।

এআরএস
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর