বাবার চেয়ে পাঁচ গুণ বেশি সম্পদের মালিক হান্নান মাসউদ

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে এক চমকপ্রদ তথ্য সামনে এসেছে। একই আসনে লড়াইয়ে নেমেছেন বাবা ও ছেলে। তবে শুধু প্রতীক আর দল নয়, তাদের দাখিল করা হলফনামায় উঠে এসেছে সম্পদের এক বিশাল ব্যবধান। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসউদের অর্জিত সম্পদ তার বাবার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা ও আয়কর রিটার্ন বিশ্লেষণ করে দেখা গেছে, ছেলে আব্দুল হান্নান মাসউদের মোট প্রদর্শিত সম্পত্তির পরিমাণ ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা। গত এক বছরে তিনি ব্যবসা থেকে ৬ লাখ টাকা আয় করেছেন।

আর বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের মোট সম্পদের পরিমাণ ২০ লাখ ৯৩ হাজার ৬৫১ টাকা। অর্থাৎ ছেলের সম্পদের পরিমাণ বাবার চেয়ে কয়েক গুণ বেশি।

আয়ের উৎস ও জীবনযাত্রার চিত্র

হলফনামার তথ্য অনুযায়ী, বাবা আমিরুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার আয়ের প্রধান উৎস কৃষি খাত (বছরে ২ লাখ টাকা) এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের সম্মানী (বছরে ১ লাখ ২০ হাজার টাকা)। তার কাছে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ব্যাংকে ১ লাখ ৯৩ হাজার টাকা জমা রয়েছে।

এছাড়া তিনি ১৬৮ শতাংশ কৃষি ও অকৃষি জমির মালিক।

অন্যদিকে, এনসিপি নেতা হান্নান মাসউদ ব্যবসায়িক আয়ের মাধ্যমে স্বল্প সময়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। তার সম্পত্তির এই দ্রুত বৃদ্ধি রাজনৈতিক ও স্থানীয় মহলে আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে তার বাবা আমিরুল ইসলাম মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু বলেন, আমার মোট সম্পত্তির সঠিক বিবরণ আমি উল্লেখ করেছি, এর বেশি কিছু বলার নেই।

ভোটের মাঠে লড়াইয়ে বাবা-ছেলে

একই পরিবার থেকে দু’জন প্রার্থী হওয়ায় স্থানীয় ভোটারদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক লড়ছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) হয়ে, তার প্রতীক 'একতারা'।

অন্যদিকে ছেলে আব্দুল হান্নান মাসউদ লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে, তার প্রতীক ‘শাপলা কলি’।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একই ঘর থেকে দুই দলের প্রার্থী হওয়া এবং সম্পদের এই বৈষম্য আসন্ন নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে পারে।

এআরএস
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বিএনপি। আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন বিএনপির আরও চারজন এবং এলডিপির একজন প্রার্থী।
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর