গোপালগঞ্জ-১: বিএনপির প্রার্থী সেলিমুজ্জামানের মনোনয়নপত্র বৈধ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম

ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। একই সঙ্গে আসনটিতে মনোনয়নপত্র দাখিল করা ১৩ জনের মধ্যে চার জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

এর আগে গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মাহমুদ আশিক কবিরের কাছে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সেলিমুজ্জামান সেলিম। 

একাত্তর/এসি
গোপালগঞ্জের কাশিয়ানীর ঐতিহাসিক ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মনোনীত দুই সংসদ সদস্য পদপ্রার্থী। 
গোপালগঞ্জ-১ আসনে নানা আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। 
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় গোপালগঞ্জে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর