বেগম জিয়ার আরোগ্য কামনায় ওড়াকান্দি ঠাকুরবাড়িতে প্রার্থনা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় গোপালগঞ্জে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে জেলার কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে এই প্রার্থনা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেন মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সভাপতি সোমনাথ দে।

আয়োজকরা জানান, খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনার অংশ হিসেবে আজ এই প্রার্থনার আয়োজন করা হয়েছে। তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করেন।

এসময় গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর, শ্রী রমেন্দ্র নাথ সরকার, শ্রী রামানন্দ বৈসহ মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।  

ডা. কে এম বাবর খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, বিএনপির চেয়ারপারসন এবং তারেক রহমানের নেতৃত্বে বর্তমান ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামো পুনরুজ্জীবিত হবে। তারা দেশকে স্থিতিশীল ও গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।

প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেওয়া ভক্তরা দেশের শান্তি, স্থিতিশীলতা এবং উভয় নেতার সুস্বাস্থ্য কামনা করেন।

একাত্তর/এসি
জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন গোপালগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।
সংসদীয় গণতন্ত্রের রূপকার বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ প্রাঙ্গণে সকল মত ও পথের মানুষের অংশগ্রহণে একটি সার্বজনীন ঐতিহাসিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে—যা এই মহান নেত্রীর প্রতি জাতির প্রাপ্য ও...
গোপালগঞ্জের কাশিয়ানীর ঐতিহাসিক ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মনোনীত দুই সংসদ সদস্য পদপ্রার্থী। 
ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর