সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক কল্যাণে সহযোগিতার আশ্বাস সেলিমুজ্জামানের

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীর ঐতিহাসিক ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মনোনীত দুই সংসদ সদস্য পদপ্রার্থী। 

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম এবং গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর ওড়াকান্দি ঠাকুরবাড়িতে গিয়ে মতুয়া নেতাদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎকালে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মতুয়া সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। দুই প্রার্থীই মুক্তচিন্তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন।

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেন, ওড়াকান্দি ঠাকুরবাড়ি শুধু ধর্মীয় তীর্থস্থানই নয়, বরং দেশে-বিদেশে বসবাসরত মতুয়া ধর্মাবলম্বীদের জন্য এটি এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র। তাই রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক যেকোনো প্রেক্ষাপটে এখানে আগত অতিথিরা সবসময়ই বিশেষ গুরুত্বের দাবি রাখেন।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবর বলেন, মতুয়া সম্প্রদায়ের নেতা-কর্মীদের সঙ্গে ভবিষ্যতেও সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলিত প্রচেষ্টাতেই একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে।

এসময় উপস্থিত ছিলেন অভিতাভ ঠাকুর, সুব্রত ঠাকুর, পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর, শিবু ঠাকুর, দীনেষ মন্ডল, কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো: সেলিম, সদস্য কমলেষ ঘোষ, ওড়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আলম বিটুল, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুর রহমান, যুবদল কেন্দ্রিয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, মুকসুদপুর উপজেলা বিএনপি নেতা রানা ঠাকুর, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জোবায়ের আহমেদ প্রমুখ ।

একাত্তর/এসি
জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন গোপালগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।
ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
গোপালগঞ্জ-১ আসনে নানা আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর