মাদুরো ও তার স্ত্রীকে কোথায় নেয়া হচ্ছে, জানালেন ট্রাম্প

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম

মার্কিন সামরিক বাহিনীর হাতে বন্দি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে শনিবার এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ট্রাম্প। 

সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেয়ার প্রস্তুতি চলছে। পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 

এদিকে মাদুরো ও তার স্ত্রী নিউইয়র্কের আদালতে মাদক ও সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত বলে দাবি করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ দাবি করেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে।

'যুক্তরাষ্ট্রের মাটিতে মার্কিন আদালতে' শিগগির তার বিচার হবে বলেও উল্লেখ করেন তিনি।

মাদুরোকে 'পদচ্যুত নেতা' উল্লেখ করে পাম বন্ডি বলেন, নিউইয়র্কের সাউদার্ন ডিসট্রিক্টে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদ ষড়যন্ত্র, কোকেন আমদানি ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

এর আগে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে আজ শনিবার সকালে হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। 

ট্রুথ সোশ্যাল দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনিজুয়েলা এবং তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বড় ধরনের হামলা চালিয়েছে। মাদুরো এবং তার স্ত্রীকে বন্দি করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

তবে ভেনিজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ খবর নিশ্চিত করেনি। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে ‘মাদক রাষ্ট্র’ চালানো এবং নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে। অন্যদিকে, ২০১৩ সালে হুগো চাভেজের উত্তরসূরি হিসেবে ক্ষমতা গ্রহণ করা মাদুরো দাবি করে আসছেন, ওয়াশিংটন ভেনিজুয়েলার তেলের রিজার্ভ দখল করতে চায়, যা বিশ্বের বৃহত্তম। 

আরবিএস
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
ভেনিজুয়েলায় আঘাত হানা বিধ্বংসী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলোতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে অভিযান আরও জোরদার করা...
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর