ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে শিডিউল বিপর্যয়

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম

ঘন কুয়াশায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। কুয়াশার কারণে ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে তিন চার ঘণ্টা পর উড্ডয়ন আর রানওয়ে দেখতে না পাওয়ায় ফ্লাইট অবতরণ করতে পারছে না সময়মতো।

বিমানবন্দরের পরিচালক বলছেন, ঘন কুয়াশার কারণে ৯টা ৫২ মিনিট পর্যন্ত ফ্লাইট অবতরণ বা উড্ডয়ন করতে পারেনি। এরপর ধীরে ধীরে বিমান উড্ডয়ন ও অবতরণ শুরু হয়। এতে বিপাকে পড়েন যাত্রী ও তার স্বজনরাও। শতাধিক স্বজনদের অপেক্ষমাণ দেখা যায়।

আর বিদেশ থেকে আসা যাত্রীরা বলছেন, তারা বাংলাদেশের আকাশে ঘণ্টাব্যাপী ঘুরে পরে অবতরণ করেছেন আবার অনেকের ফ্লাইট দেরি করেই ছেড়েছে।

চলতি বছরে শীতের শুরু থেকে প্রায় প্রতিদিনই একাধিক ফ্লাইট শাহজালালে নামতে না পেরে দেশে ও দেশের বাইরে নিকটস্থ বিমানবন্দরগুলোতে অবতরণ করছে। কুয়াশা কেটে গেলে বিমানগুলো আবার বিমানবন্দরে ফিরে আসছে।

একাত্তর/আরএ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা মোকাবেলায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...
ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টার্মিনালটির উদ্বোধন করবেন এবং সেদিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর